১৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করলো ফিলিস্তিনি গোষ্ঠী

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস খুব শিগগিরই ইসরায়েলের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করতে যাচ্ছে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অভিযোগ প্রত্যাখ্যান করেছে হামাস। রোববার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তরের ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছে গোষ্ঠীটি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তরের এক বিবৃতিতে ‘বিশ্বস্ত সূত্রের তথ্যের’ বরাত দিয়ে হামাসের সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের আশঙ্কার কথা জানানো হয়। জবাবে হামাসের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এসব অভিযোগ মিথ্যা এবং ইসরায়েলের বিভ্রান্তিকর প্রচারণার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ; যা গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার বাহিনীর অপরাধ ও পরিকল্পিত আগ্রাসনকে প্রশ্রয় দেয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, হামাস গাজার বেসামরিক জনগণের ওপর আক্রমণের পরিকল্পনা করছে; যা যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন হবে। মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্র-সমর্থিত শান্তিচুক্তির বাধ্যবাধকতা মেনে চলার জন্য হামাসের প্রতি চাপপ্রয়োগের আহ্বান জানায় ওয়াশিংটন।

আরও পড়ুনঃ   অবৈধ অভিবাসী তাড়াতে নতুন বিল পাস যুক্তরাষ্ট্রে

শনিবার রাতে পররাষ্ট্রদপ্তরের বিবৃতিতে বলা হয়, তাদের কাছে ‘বিশ্বস্ত তথ্য’ আছে; যেখানে গাজার জনগণের বিরুদ্ধে আসন্ন যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রস্তুতি নেওয়ার ইঙ্গিত রয়েছে।

মার্কিন পররাষ্ট্রদপ্তর বলছে, যদি হামাস এই ধরনের হামলা চালায়, তাহলে গাজার জনগণকে সুরক্ষিত এবং যুদ্ধবিরতির অখণ্ডতা বজায় রাখার জন্য ব্যবস্থা নেওয়া হবে। যদিও ওই বিবৃতিতে সম্ভাব্য হামলার বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি।

হামাস ইসরায়েলি দখলদার বাহিনীর বিভ্রান্তিকর বয়ানের পুনরাবৃত্তি বন্ধ করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন রোধে মনোযোগী হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি একেবারে বিপরীত চিত্র তুলে ধরছে। আসলে দখলদার কর্তৃপক্ষই অপরাধী গোষ্ঠী তৈরি, তাদের অস্ত্র সরবরাহ ও অর্থায়ন করেছে; যারা ফিলিস্তিনি বেসামরিকদের ওপর হত্যা, অপহরণ, ত্রাণ ট্রাক ডাকাতি ও হামলা চালিয়েছে। তারা নিজস্ব গণমাধ্যম ও ভিডিও বার্তায় এসব অপরাধের স্বীকারোক্তিও দিয়েছে। এর মাধ্যমে ইসরায়েলের বিশৃঙ্খলার বিস্তার ও নিরাপত্তা বিঘ্নিত করার সঙ্গে সরাসরি যুক্ত থাকার প্রমাণ মিলেছে।

আরও পড়ুনঃ   এমপক্সের প্রাদুর্ভাব মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চায় সিয়েরা লিওন

ফিলিস্তিনি এই গোষ্ঠী বলেছে, গাজায় তাদের পুলিশ বাহিনী জনগণ ও সামাজিক সমর্থনে জাতীয় দায়িত্ব পালন করছে; অপরাধী গোষ্ঠীগুলোকে আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনছে, নাগরিকদের নিরাপত্তা ও সরকারি-বেসরকারি সম্পত্তি রক্ষায় কাজ করছে।

গাজার ক্ষমতাসীন হামাস সরকারের গণমাধ্যমের দপ্তর শনিবার বলেছে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলের প্রায় ৫০টি লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। চুক্তির পর ইসরায়েলি হামলায় ৩৮ ফিলিস্তিনি নিহত ও ১৪৩ জন আহত হয়েছেন। দপ্তরটি এসব হামলাকে যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

সূত্র: আল জাজিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST