১৮ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে গৃহবধূর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার 

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়ায় চাঞ্চল্যকর গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ জুয়েল (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর যৌথ আভিযানিক দল ।

শুক্রবার ১৭ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহী ও সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল নাটোর জেলার নলডাঙ্গা থানাধীন মাধনগর ইউনিয়নের হালতি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আসামি মোঃ জুয়েল নাটোর জেলার নাটোর সদরের জয়রামপুর গ্রামের মোঃ নবাবের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিমের স্বামীর বন্ধু হওয়ার সুবাদে আসামি জুয়েল পুঠিয়া থানার পীরগাছা গ্রামে ভিকটিমের বাড়িতে যাতায়াত করত। গত ৭ অক্টোবর রাত ১০:৩০ মিনিটের দিকে ভিকটিমের স্বামী বাড়িতে না থাকায় ওই সুযোগে জুয়েল ঘরে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ধর্ষণের শিকার ভিকটিম নিজেই পুঠিয়া থানায় হাজির হয়ে অভিযুক্ত জুয়েলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক ছিল। বিষয়টি পুলিশ ও র‌্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর নজরে আসে এবং র‌্যাব ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে।

আরও পড়ুনঃ   নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৪

এরই ধারাবাহিকতায়, র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিকে শনাক্ত করে ১৭ অক্টোবর ২০২৫ ইং তারিখে র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহী ও সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের ভিত্তিতে নাটোরের নলডাঙ্গা থানাধীন হালতি এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকেই অভিযুক্ত মোঃ জুয়েলকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীর বাঘা সীমান্তে ভারতীয় মদ এবং কীটনাশক আটক

আটককৃত জুয়েলকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব। এ ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST