১৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ওয়ানডে ‘ক্রাইসিস’ কাটাতে ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : ক্রিকেটের অন্য দুই ফরম্যাটের তুলনায় ওয়ানডেতে কিছুটা আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। যদিও সাম্প্রতিক সময়ে নিজেদের পছন্দের এই ফরম্যাটেই যেন বেশি ধুঁকছে টিম টাইগার্স। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরেছে মেহেদী হাসান মিরাজের দল।

ওয়ানডেতে বাংলাদেশ কতটা নাজুক পরিস্থিতিতে আছে, একটা পরিসংখ্যানে স্পষ্ট হয়ে যাবে। শেষ ১২টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশ মাত্র একটি জিততে পেরেছে। এই ১১ হারের মধ্যে আফগানিস্তানের বিপক্ষেই চারটি ম্যাচে হেরেছে বাংলাদেশ। এক সময় যাদের বিপক্ষে অন্তত ওয়ানডে ফরম্যাটে সহজেই জয় পেত টাইগাররা, সেই আফগানিস্তান এখন বাংলাদেশের জন্য এক কঠিন প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। আফগানিস্তানসহ গত বছরের নভেম্বর থেকে টানা চারটি সিরিজ হেরেছে বাংলাদেশ।

ধারাবাহিক ব্যর্থতায় ওয়ানডে র‍্যাংকিংয়েও বাংলাদেশ বেশ পিছিয়ে পড়েছে, বর্তমানে তারা দশম স্থানে অবস্থান করছে। বাংলাদেশ এমনিতে খুব ভালো জায়গায় ছিল না কখনোই কিন্তু ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ৭-৮ নম্বর জায়গাতেই ঘুরেফিরে ছিল ওয়ানডে ক্রিকেটে।

আরও পড়ুনঃ   সিরিজসেরার টাকা কেন নিহত রিকশাচালকের পরিবারকে দেবেন মিরাজ

টানা ব্যর্থতার কারণে আগামী ২০২৭ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণও অনিশ্চয়তার মুখে পড়েছে। এমন আবহেই আগামীকাল (শনিবার) ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সাম্প্রতিক ব্যর্থতা ভুলে এই সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের। বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির বিষয় হতে পারে, সর্বশেষ চার সিরিজ বিদেশের মাটিতে হারলেও ঘরের মাঠে সর্বশেষ সিরিজে ঠিকই জিতেছিল বাংলাদেশ। ২০২৪ সালের মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। এ সিরিজ জয় ক্যারিবিয়ানদের বিপক্ষে সাহস জোগাবে মিরাজ-তাসকিনদের।

আরেকটি পরিসংখ্যান আত্মবিশ্বাস জোগাবে বাংলাদেশকে। ২০২১ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা। তবে পরিসংখ্যান অনুযায়ী, ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখনও পিছিয়ে আছে বাংলাদেশ। ৪৭ ম্যাচের মধ্যে মাত্র ২১টিতে জিতেছে টাইগাররা। হেরেছে ২৪টিতে। বাকি দুই ম্যাচ পরিত্যক্ত হয়।

মিরপুরের ধীরগতির উইকেটের কারণে সবসময় আত্মবিশ্বাসী থাকে বাংলাদেশ। এ ছাড়া প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজও নিজেদের পারফরম্যান্স নিয়ে খুব একটা স্বস্তিতে নেই। সব মিলিয়ে বলা যায়, আসন্ন সিরিজে ফেভারিট হিসেবেই মাঠে নামবে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে হতাশাজনক ফলাফল সত্ত্বেও বাংলাদেশ দলে খুব বেশি পরিবর্তন হয়নি। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। দলে ফিরিয়ে আনা হয়েছে সৌম্য সরকারকে। আফগান সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাইম শেখ এবং পেসার নাহিদ রানা।

আরও পড়ুনঃ   ১০ আগস্ট খসড়া ও ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক) , তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড : শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রান্ডন কিং, গুদাকেশ মোতি, খারি পাইরি, শেরফেন রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST