১৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

কোহলি-রোহিতের বিশ্বকাপে খেলার নিশ্চয়তা দিতে পারছেন না প্রধান নির্বাচক

অনলাইন ডেস্ক : গত দেড় দশকে ভারতের ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এরই মধ্যে অনেকটাই নিজেদের গুটিয়ে নিয়েছেন। ২০২৪ সালেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতের হয়ে ২০ ওভারের ক্রিকেট ছেড়ে দেন দুজনে। টেস্ট ক্রিকেটকেও বিদায় বলে দিয়েছেন। খেলছেন কেবল ওয়ানডেতে।

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ পেলেও দু’বছর পর অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে রোহিত ও কোহলির খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তারা যে সুযোগ পাবেন সে নিশ্চয়তা দিতে পারছেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার। ফিটনেস নিয়ে মোহাম্মদ শামির তোলা অভিযোগেরও জবাব দিয়েছেন প্রধান নির্বাচক। পাশাপাশি এটাও বলে দিয়েছেন, সবাইকে তুষ্ট করার ক্ষমতা নেই তার।

শনিবার ‘এনডিটিভি ওয়ার্ল্ড সামিট’-এ রোহিত এবং কোহলিকে নিয়ে আগারকার বলছেন, “এখন ওরা অস্ট্রেলিয়া সফরে থাকা দলের সদস্য। দু’জনেই অসাধারণ ক্রিকেটার। এই মঞ্চে আলাদা করে কোনো ক্রিকেটারকে নিয়ে কথা বলতে চাই না। আজ থেকে দু’বছর পর পরিস্থিতি কেমন থাকবে তা বলা কঠিন। কে জানে, হয়তো কোনো তরুণ ক্রিকেটার ওদের জায়গা নিয়ে নেবে। দু’জনেই ভালো ক্রিকেটার। তাই প্রত্যেক ম্যাচে ওদের পরীক্ষায় বসানো উচিত নয়। একবার খেলতে শুরু করলে আমরা সব পরিস্থিতি খতিয়ে দেখব। শুধু রান নয়, ট্রফি জেতাটাও দরকার। এমন নয় যে অস্ট্রেলিয়ায় তিনটি শতরান করল মানেই ২০২৭ বিশ্বকাপে ওদের জায়গা পাকা হয়ে গেল। পরিস্থিতি বিচার করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।”

আরও পড়ুনঃ   এসএসসি পাসেই পুলিশ চাকরি, আবেদন করবেন যেভাবে

এদিকে, ভারতের তারকা পেসার শামি কদিন আগে নির্বাচকদের নিয়ে তোপ দেগেছিলেন। তিনি বলছিলেন, ‘ভারতীয় দল বা নির্বাচকরা আমার সঙ্গে যোগাযোগ করেননি। আমার ফিটনেসের কথা জানতে চাননি। আমি তো আর যেচে ফিটনেস নিয়ে ওদের বলতে যাব না। এটা আমার কাজ নয়। ওদের জানতে হবে। যদি আমি চার দিনের রঞ্জির ম্যাচ খেলতে পারি, তাহলে ৫০ ওভারের ম্যাচ কেন খেলতে পারব না? যদি আমি ফিট না থাকতাম, তাহলে এনসিএ-তে থাকতাম, রঞ্জির দলে থাকতাম না।’

আরও যোগ করেন, ‘কাউকে জবাব দেওয়ার নেই। এত বছর ভারতের হয়ে খেলেছি। প্রতিটা ম্যাচে নিজের ১০০ শতাংশ দিয়েছি। আশা করেছিলাম, আমার সঙ্গে নির্বাচকেরা কথা বলবেন। কিন্তু কেউ কিছু জানতে চাননি। আমার ফিটনেস না জেনেই আমাকে বাদ দেওয়া হয়েছে।’

সেই প্রসঙ্গে আগারকার বলেন, ‘যদি ও আমাকে প্রশ্নটা করত তাহলে উত্তর দিতে পারতাম। এখানে আমার সামনে থাকলেও উত্তর দিতাম। সোশ্যাল মিডিয়ায় ও কী বলেছে তা ঠিক জানি না। জানতে পারলে হয়তো ওকে একটা ফোন করব। আমার ফোন সব সময় ক্রিকেটারদের জন্য খোলা থাকে। গত কয়েক মাসে অনেক ক্রিকেটারের সঙ্গে কথা হয়েছে। তাই এখানে অপ্রয়োজনীয় মন্তব্য করে শিরোনাম দিতে চাই না। এটুকু বলব, ভারতের হয়ে শামি খুব ভালো খেলেছে। যদি কিছু বলে থাকে, সেটা আমাকে বলা উচিত ছিল। ইংল্যান্ড সিরিজের আগেও বলেছি, ও ফিট থাকলে নিশ্চয়ই বিমানের আসনে বসত। দুর্ভাগ্যবশত ফিট ছিল না। ঘরোয়া ক্রিকেটের মৌসুম সবে শুরু হয়েছে। আমি যতদূর জানি, ও পুরোপুরি ফিট ছিল না বলেই নেওয়া হয়নি।’

আরও পড়ুনঃ   জেল গেটে মায়ের লাশ দেখলেন, জানাযা-দাফনের অনুমতি পাননি আসাদ

ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন আগারকার। আইপিএলের দলের হয়েও কাজ করেছেন। নির্বাচক হিসেবে তার কাজ সবচেয়ে কঠিন বলে মনে করেন তিনি। তাই জন্যই জানিয়েছেন, সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না।

আগারকারের কথায়, “নির্বাচক হিসেবে আমার কাজ ১৫ জনের দল বেছে নেওয়া। আর কিছু নেই আপনার হাতে। এই মুহূর্তে যে মানের ক্রিকেটার রয়েছে আমাদের দেশে, তাতে ১৫ জন বেছে নেওয়া খুবই কঠিন। অনেক জিনিস আপনার নিয়ন্ত্রণে থাকে না। খুব কঠিন, পরিশ্রমসাপেক্ষ এবং চাপের কাজ। নির্বাচক হওয়া বড় দায়িত্ব। ক্রিকেটার হিসাবে আর এক জনের কেরিয়ার তৈরি করে দেওয়া সহজ। নির্বাচক হিসাবে একটা সিদ্ধান্তে অনেকের কেরিয়ার বদলে যেতে পারে, সেটা ভালো হোক বা খারাপ। সবাইকে তুষ্ট করতে পারব না। নিজের সেরা কাজ করাটাই আমার দায়িত্ব।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST