৩ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

এসএসসি পাসেই পুলিশ চাকরি, আবেদন করবেন যেভাবে

পুলিশের লোগো। ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশ বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। দেশের ৬৪ জেলা থেকে পুরুষ ও নারী প্রার্থীদের এই পদের জন্য আবেদনের আহ্বান জানানো হয়েছে।

এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ২.৫ হলেই আবেদন করা যাবে। ০৫ মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ

পদসংখ্যা: ট্রেইনি রিক্রুট কনস্টেবল
আবেদনের যোগ্যতা

এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (ন্যূনতম জিপিএ ২.৫)।

৩১ মার্চ ২০২৬ তারিখে ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা ও অন্যান্য বিশেষ কোটার ক্ষেত্রে বিদ্যমান সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে।
শারীরিক যোগ্যতা

আরও পড়ুনঃ   সেন্টমার্টিন রক্ষায় টেকসই পরিকল্পনাসহ মাস্টারপ্ল্যান চূড়ান্তে গুরুত্বারোপ তথ্য ও সম্প্রচার উপদেষ্টার

পুরুষ (সাধারণ ও অন্যান্য কোটা): উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। ( মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি)। বুকের মাপ স্বাভাবিক ৩১ ইঞ্চি, সম্প্রসারিত ৩৩ ইঞ্চি। মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটার ক্ষেত্রে স্বাভাবিক ৩০ ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি)।

নারী (সাধারণ ও অন্যান্য কোটা): উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটার ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি)।

সাক্ষাৎকারের সময়সূচি (বিভাগীয় শহর ও জেলা অনুযায়ী)—

প্রথম গ্রুপ (শারীরিক পরীক্ষা: ১৫, ১৬ ও ১৭ এপ্রিল, ২০২৬): মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি ও খুলনা।

দ্বিতীয় গ্রুপ (শারীরিক পরীক্ষা: ১৮, ১৯ ও ২০ এপ্রিল, ২০২৬): সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোণা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি ও পটুয়াখালী।

আরও পড়ুনঃ   জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো: প্রধান উপদেষ্টা

তৃতীয় গ্রুপ (শারীরিক পরীক্ষা: ২১, ২২ ও ২৩ এপ্রিল, ২০২৬): নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ ও বান্দরবান।

চতুর্থ গ্রুপ (শারীরিক পরীক্ষা: ২৪, ২৫ ও ২৬ এপ্রিল, ২০২৬): নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর ও বরিশাল।

প্রার্থীদের স্থায়ী ঠিকানার জেলা অনুযায়ী নির্ধারিত তারিখে নিজ জেলার পুলিশ লাইনস মাঠে শারীরিক পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে চরম দূষণ: ভ্রাম্যমাণ আদালতে নিয়মিত মামলা করার নির্দেশ

চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

নগরীর অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

পুঠিয়ায় কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

রাজশাহী চিড়িয়াখানার অভ্যন্তরে উন্নয়ন কাজ বাস্তবায়নে নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা প্রথম দিনে ৯৯ শতাংশ পরীক্ষার্থীর উপস্থিতি

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১০

নিয়মমত অফিসে আসেন না পিআইও, ব্যহত হচ্ছে নাগরিক সেবা ও দাপ্তরিক কার্যক্রম

১১

বাণিজ্যমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনার এর বৈঠক

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

১৩

বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৪

রাজশাহীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগ উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৫

নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কটে হত্যা

১৬

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৭

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৮

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসি পরীক্ষায় বসছে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী

১৯

নগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ

২০

Design & Developed by: BD IT HOST