১৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

সোবহানার ফিফটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

অনলাইন ডেস্ক : চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে এই প্রথম প্রতিপক্ষকে অলআউট করতে ব্যর্থ অস্ট্রেলিয়া। পাঁচ ক্যাচ মিস ও বাজে ফিল্ডিংয়ের পরও অবশ্য নিজেদের ব্যাটিং ব্যর্থতায় বড় পুঁজি গড়তে পারেনি বাংলাদেশ।

টস জিতে দারুণ শুরুর পর খেই হারিয়ে ফেলে লাল-সবুজের দল। শেষ দিকে একা লড়াই করে গেলেন সোবহানা মোস্তারি। তার অপরাজিত ৮০ বলে ৬৬ রানের ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রানের পুঁজি পেয়েছে টাইগ্রেসরা। অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড।

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও এরপর টানা তিন ম্যাচে হেরেছে বাংলাদেশ। অবশ্য দুই ম্যাচে সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি টাইগ্রেসরা। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই টাইগ্রেসদের সামনে। সমীকরণটা এমন, সেমিফাইনালে খেলতে হলে অবশিষ্ট তিন ম্যাচেই জিততে হবে বাংলাদেশকে।

আরও পড়ুনঃ   বিগ ব্যাশের ড্রাফটে নাম লেখালেন চার পাকিস্তানি, বাংলাদেশের কজন?

ভারতের ভিশাখাপত্নমে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নেন টাইগ্রেস কাপ্তান নিগার সুলতানা জ্যোতি। দুই ওপেনার শুরুটা ভালো করলেও ছন্দপতন হয় দ্রুতই। দলীয় ৩২ রানের মাথায় ভাঙে বাংলাদেশের ওপেনিং জুটি। ২৪ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন ফারজানা।

দ্বিতীয় উইকেটে ঝিলিক ও শারমিন আক্তার মিলে আবারও জুটি গড়ার চেষ্টা চালান। তারা যোগ করেন আরও ৪১ রান। দারুণ ফর্মে থাকা ঝিলিক ৫৯ বলে ৪৪ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। এরপরই মূলত ধস নামে টাইগ্রেস ব্যাটিংয়ে। আসরজুড়ে ব্যর্থ কাপ্তান জ্যোতি আজও ইনিংস বড় করতে পারেননি।

আরও পড়ুনঃ   নগরীতে পৃথক বিস্ফোরক মামলার দুই আসামি গ্রেপ্তার

দেড়শোর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন সোবহানা মোস্তারি। এদিন ৮০ বলে ৬৬ রানের কার্যকরী ইনিংস খেলে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটারের এটিই প্রথম ফিফটি। অন্য প্রান্তে কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি।

ফিল্ডিংয়ে কিছুটা ছন্নছাড়া ছিল বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অন্তত ৫টি ক্যাচ হাতছাড়া করেছেন ফিল্ডাররা। ক্যাচ মিসের মহড়ার ম্যাচেও বোলারদের কল্যানে প্রতিপক্ষকে দুইশোর নিচেই আটকে রাখা গেছে। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, আলাদা কিং ও জর্জিয়া ওয়ারহ্যাম দুটি করে উইকেট নেন। একটি উইকেট পেয়েছেন ম্যাগান স্কট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাকাব-এর শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ সাকিব আঞ্জুমানের কবর জিয়ারত

সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে : ভূমিমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জুুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১১

মরা খাল’ থেকে প্রাণের স্রোত, কাজ শেষে ২৫ লাখ টাকা ফেরত দিল ইউএনও

১২

বগুড়ায় ফুটবল খেলার বিরোধ মিমাংসা করতে গিয়ে শিক্ষার্থী খুন

১৩

ঢাকাগামী সিল্কসিটি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

১৪

পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

১৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

১৭

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

১৮

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের চেতনা বাস্তবায়িত হবে : তথ্যমন্ত্রী

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST