১৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে পৃথক বিস্ফোরক মামলার দুই আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট নগরীর স্বচ্ছ টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এবং গত ১৯ জুলাই নগরীর ভূবনমোহন পার্কের সামনে বিএনপি’র দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনার পৃথক দুটি মামলায় এজাহার নামীয় দুই আসামি গ্রেপ্তার হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মাইনুল ইসলাম দিপু (২৬) ও নিশান সোহান (২৫)। মাইনুল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে ও নিশান মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হেতেমখাঁ সবজিবাগান এলাকার স্বপন শাহের ছেলে।

আরও পড়ুনঃ   থানায় ১০ ঘন্টা অবস্থান নিয়ে শিক্ষকরা ৩ শিক্ষার্থীকে ছাড়িয়ে আনলেন

আজ ১৭ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বোয়ালিয়া মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে আসামি মাইনুলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। ডিবি পুলিশের অপর আর একটি টিম আজ সকাল সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া মডেল থানার হেতেমখাঁ এলাকা থেকে আসামি নিশানকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মহিলা সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST