১৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

দাম কমেছে প্রায় ১১ শতাংশ, যে কারণে জৌলুস হারাচ্ছে আইপিএল

অনলাইন ডেস্ক : বিশ্বের সবচেয়ে দামী ক্রিকেট লিগ বললে বিনা বাক্যব্যয়ে সবাই আইপিএলের নাম বলবে। কিন্তু গত দু’বছর ধরে জনপ্রিয় ক্রিকেট লিগটির দাম নিম্নমুখী! এমনটাই দাবি করা হয়েছে এক রিপোর্টে। গত দুই বছরে একধাক্কায় প্রায় ১১ শতাংশ কমেছে আইপিএলের মূল্য। কেন দাম নিম্নমুখী, রিপোর্টে তুলে ধরা হয়েছে তার সম্ভাব্য কারণও।

ডি অ্যান্ড পি অ্যাডভাইসরির প্রকাশিত ‘বিয়ন্ড ২২ ইয়ার্ড-দ্য পাওয়ার অফ প্ল্যাটফর্মস, দ্য প্রাইস অফ রেগুলেশন’ শীর্ষক ওই রিপোর্টে দাবি করা হয়েছে, চলতি বছর আইপিএলের মূল্য ৭৬১০০ কোটি রুপি।

কিন্তু গতবছর এই অঙ্কটা ছিল ৮২৭০০ কোটি রুপি। ২০২৩ সালে ৯২৫০০ কোটি রুপি ছিল আইপিএলের মূল্য। অর্থাৎ গত দুই বছরে আইপিএলের মূল্য ১১ শতাংশ কমে গেছে। উইমেন্স প্রিমিয়ার লিগের মূল্যও ৫.৬ শতাংশ কমে গিয়ে ১২৭৫ কোটিতে দাঁড়িয়েছে।

আরও পড়ুনঃ   ঈদে হকি আম্পায়ার সেলিম লাকীর সুখবর

কেন জৌলুস হারাচ্ছে বিশ্বের ধনীতম লিগ? মূলত দু’টি কারণের দিকে ইঙ্গিত করা হয়েছে এই রিপোর্টে। প্রথমত, ভারতে বেটিং অ্যাপ বন্ধ করতে দেশটির কেন্দ্রীয় সরকারের নতুন আইন। সংসদে ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল, ২০২৫’ বিলটি পাস করিয়ে নিয়েছে ক্ষমতাসীন বিজেপি সরকার।

অনলাইন গেমিং আইন পাস হওয়ার পর একে একে ড্রিম ১১, এমপিএলের মতো ১১টি বড় অনলাইন গেমিং প্ল্যাটফর্ম আর্থিক লেনদেনের মাধ্যমে খেলাধুলা বন্ধ করে দিয়েছে। অন্তত দুই লাখ কোটি রুপির ব্যবসা ধাক্কা খেয়েছে। আইপিএলের সঙ্গে এই বেটিং অ্যাপগুলো বেশ ভালোভাবে জড়িত ছিল। কিন্তু নতুন আইনের জেরে আইপিএলের অন্তত ২ হাজার কোটি রুপির ক্ষতি হবে।

আরও পড়ুনঃ   সারা দেশে দিনের তাপমাত্রা ২ ডিগ্রি বাড়তে পারে

দ্বিতীয় কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে আইপিএলের সম্প্রচারকে। মূলত সম্প্রচার সত্ত্ব থেকেই বিপুল আয় হয় আইপিএলের। বর্তমানে টিভি এবং লাইভ স্ট্রিমিংয়ে আইপিএলের দর্শক বাড়লেও সেই অনুপাতে আইপিএলের কোষাগার ভরেনি। কেবল ম্যাচ সম্প্রচার নয়, অন্যান্য উপায়েও ক্রিকেটপ্রেমীদের আকৃষ্ট করতে হবে আইপিএলের প্রতি, পরামর্শ ডি অ্যান্ড পি অ্যাডভাইসরির। আগামী বছরেও আইপিএলের মূল্য খুব একটা বাড়ার সম্ভাবনা নেই, মত এই প্রতিষ্ঠানটির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১০

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১২

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৩

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৪

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৫

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৬

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৭

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৮

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৯

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

২০

Design & Developed by: BD IT HOST