১৫ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

এক বাসের ধাক্কায় উল্টে গেল আরেক বাস, শিশু ও নারী নিহত

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস অপর একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে এক শিশু ও এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম শামসুন্নাহার বেগম (৪০)। তিনি বরিশাল জেলার উজিরপুর উপজেলার বাসিন্দা এবং পুলিশ কর্মকর্তা নজরুল ইসলামের স্ত্রী। নিহত শিশুর নাম রাবেয়া (৮)। সে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধানখালি ইউনিয়নের লোডা গ্রামের বাসিন্দা হানিফ গাজীর মেয়ে।

এর মধ্যে শামসুন্নাহার ঘটনাস্থলেই নিহত হন। আর শিশু রাবেয়ার চাচা ফিরোজ গাজী বলেন, দুর্ঘটনায় তার ভাতিজি রাবেয়া গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ   রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

আহত ১০ জনকে এলাকাবাসী, ভাঙ্গা দমকল বাহিনীর সদস্য এবং হাইওয়ে পুলিশ উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী ইউরো লাইন পরিবহনের একটি বাস শ্যামলী পরিবহনের আরেকটি বাসকে ওভারটেক করার সময় শ্যামলী বাসের ধাক্কায় ইউরো লাইন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন এবং আরও অনেকে আহত হন।

আরও পড়ুনঃ   বাড়ি ফিরেছেন জয়, একমাত্র ছেলেকে পেয়ে আনন্দের সীমা নেই মা-বাবার

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিফ জুবায়ের বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়েছে। আহত ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাই। দুর্ঘটনাকবলিত বাসটি রেকার দিয়ে তোলার সময় কিছু সময়ের জন্য ওই মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, শ্যামলী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১০

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১১

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১২

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৩

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৪

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৫

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৬

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৭

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৮

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৯

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST