১৩ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে থাকছে দুই হাজার পুলিশ

স্টাফ রিপোর্টার : আগামী বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। তিন দিনব্যাপী (১৫, ১৬ ও ১৭ অক্টোবর) নির্বাচনী সময় জুড়ে মোতায়েন থাকবে দুই হাজার পুলিশ সদস্য, ১২ প্লাটুন র‍্যাব ও ৬ প্লাটুন বিজিবি সদস্য।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে রাকসু নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

আরও পড়ুনঃ   চট্টগ্রামে শেখ হাসিনা ও নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা

তিনি বলেন, “নির্বাচন চলাকালে ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। র‍্যাব ও বিজিবি সদস্যরা ক্যাম্পাসে অস্থায়ী ক্যাম্প স্থাপন করবেন। প্রয়োজনে মোতায়েনের মেয়াদও বাড়ানো হতে পারে।”

আরএমপি কমিশনার আরও জানান, এখন পর্যন্ত কোনো ধরনের অঘটনের গোয়েন্দা তথ্য পাওয়া যায়নি, পরিস্থিতিও সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আশপাশের বাসিন্দাদের সম্পর্ক অত্যন্ত ভালো। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই।”

আরও পড়ুনঃ   ফারুক-ফাহিমের দ্বন্দ্ব নিয়ে যা বললেন সুজন

রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম জানান, “আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগে ও পরে তিন দিন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে একাধিক বাহিনী কাজ করবে। আমরা আশা করছি, একটি অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১০

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১১

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১২

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৩

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৫

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৬

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৭

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

১৮

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৯

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

২০

Design & Developed by: BD IT HOST