২০ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

৪৫ বছর আগের রেকর্ড ভাঙলো বাংলাদেশ-ভারত

অনলাইন ডেস্ক : চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শুরুতে বাংলাদেশি বোলাররা দাপট দেখালেও, সেই পরিস্থিতি নেই বর্তমানে। মূলত রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ১৯৯ রানের রেকর্ডগড়া জুটিই সেই নিয়ন্ত্রণ কেড়ে নেয়। নাজমুল হোসেন শান্তদের ব্যাটিং ব্যর্থতায় সেই দাপট আর ফিরে পাওয়া হয়নি সফরকারীদের। দ্বিতীয় দিন বাংলাদেশের ১০ উইকেটসহ গোটা দিনে পড়েছে ১৭ উইকেট। আর তাতেই ৪৫ বছর আগের এক রেকর্ড ভেঙেছে।

আজ (শুক্রবার) প্রথম টেস্টের দ্বিতীয় দিন ৬ উইকেটে ৩৩৯ রান হাতে নিয়ে খেলতে নেমেছিল স্বাগতিক ভারত। এরপর পাঁচ রান যোগ হতেই ৮৬ রান করা জাদেজাকে ফেরান তাসকিন আহমেদ। এরপর আকাশ দ্বীপ, আগেরদিন সেঞ্চুরি পূর্ণ করা অশ্বিন ও জাসপ্রিত বুমরাহ’র বিদায়ে ভারতের প্রথম ইনিংস ৩৭৬ রানে থামে। পরে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৪৯ রান তুলতেই অলআউট হয়ে যায়।

আরও পড়ুনঃ   আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

শেষ বিকেলে ফলো-অনে পড়া বাংলাদেশই আবার দ্বিতীয় ইনিংস খেলতে নামার কথা ছিল। তবে তাদের না পাঠিয়ে ২২৭ রানের লিড নেওয়া পুনরায় ব্যাটিংয়ে নামে ভারত। দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে তারা দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৮১ রান। সবমিলিয়ে তাদের লিড দাঁড়িয়েছে ৩০৮ রানের। বাংলাদেশ যে বড় বিপাকে আছে সেটি বোঝাই যায়। তবে দুই দল মিলে একদিনে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছে চেন্নাইয়ে।

ভারতের দুই ইনিংসে ৭ আর বাংলাদেশের প্রথম ইনিংসের ১০ উইকেট মিলিয়ে আজ পুরো দিনে পড়েছে ১৭ উইকেট। এর আগে চেন্নাইয়ে টেস্ট ইতিহাসের একদিনে সর্বোচ্চ ১৫ উইকেট পড়তে দেখা গেছে তিনবার। যার প্রথমটি ঘটেছিল ১৯৭৯ সালে, ভারত-ওয়েস্ট ইন্ডিজের সেই টেস্টে তৃতীয় দিন ১৫ উইকেট পড়েছিল। ৪৫ বছর আগের সেই রেকর্ড অক্ষুণ্ন ছিল আজকের আগপর্যন্ত। যদিও এরপর ২০২১ সালে ভারত-ইংল্যান্ড সিরিজে দুই বার এই ভেন্যুতে একদিনে ১৫ উইকেট পড়তে দেখা গিয়েছিল।

আরও পড়ুনঃ   চাকরি ও টাকা ফেরৎ না দেওয়ার অভিযোগে বাঘায় অধ্যক্ষর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

এ ছাড়া আজ আরও একটি রেকর্ড গড়েছেন বাংলাদেশ-ভারতের বোলাররা। চিপকে ১৭ উইকেটের মধ্যে দুই দলের পেসাররাই নিয়েছেন ১৪ উইকেট। একদিনে পেসারদের এত উইকেট পড়ার সর্বশেষ নজির দেখা গিয়েছিল ২০০৬ সালে। পুরো দিনে ব্যাটারদের ব্যর্থতার দিনে দুটি নজির গড়লেন বাংলাদেশ-ভারত উভয় দলের বোলাররা। যেখানে বড় কৃতিত্ব রয়েছে পেসারদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

বাড়ির সামনে ভূমিহীনদের অনশন ভাঙালেন ভূমিমন্ত্রী

১০

রাজশাহীতে ইউনিয়নের কার্যালয় দখলে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

১১

জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী’র অবসরজনিত বিদায় সংবর্ধনা

১২

রাজশাহীতে রপ্তানি বাণিজ্য ও ডকুমেন্টেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধারসহ গ্রেপ্তার ১

১৪

মায়ের দুধের বিকল্প নেই, পুষ্টি সচেতনতা জোরদারের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

১৫

শিক্ষামন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনারের সাক্ষাৎ

১৬

নিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

১৭

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ : নারী সহ আটক ২

১৮

বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের খাবার ঘর-এর ভিত্তি প্রস্তর করেন এমপি চাঁদ

১৯

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন পুষ্টি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়

২০

Design & Developed by: BD IT HOST