৩০ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের দায়ে তিন কিশোরকে ১০ বছরের সাজা

নাটোর জেলা প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের দায়ে তিন কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন শিশু আদালতের বিচারক। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে শিশু আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. আনিছুর রহমান।

সাজাপ্রাপ্তরা হলেন- বড়াইগ্রামের নগর মৎসজীবী পাড়ার প্রয়াত জহুরুল ইসলামের ছেলে আকাশ ইসলাম (২১), সেকেন্দার আলীর ছেলে তুজাম দেওয়ান (২০) এবং শাহিদ আলীর ছেলে রানা (২০)।

আরও পড়ুনঃ   যাত্রাবাড়ীতে দুই মামলায় হাসিনার সঙ্গে জিএম কাদেরও আসামি

মামলার বরাতে আনিসুর রহমান বলেন, ২০২০ সালের ২০ মার্চ দুপুরে বুদ্ধি প্রতিবন্ধী ওই নারী (২৯) রাজেন্দ্রপুর গ্রামের খালের পাশে হাঁটছিলেন। এ সময় অভিযুক্তরা সেখানে মাছ ধরছিলেন। ওই নারীকে একা পেয়ে তারা গণধর্ষণ করে। এ সময় বুদ্ধি প্রতিবন্ধী নারীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। এরপর স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার ২ দিন পর ২২ মার্চ নির্যাতিত ওই নারীর বড় ভাই বাদী হয়ে আকাশ ইসলাম, তুজাম দেওয়ান ও রানাকে অভিযুক্ত করে বড়াইগ্রাম থানায় মামলা করেন।

আরও পড়ুনঃ   নগরীতে আদালতের ১৪৫ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণ

মামলার তদন্তকারী কর্মকর্তা বড়াইগ্রাম থানার পরিদর্শক দিলীপ কুমার দাস ২০২০ সালের ২৩ জুন মামলার অভিযোগপত্র জমা দিলে সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক এ রায় দেন। ঘটনায় সময় অভিযুক্তদের বয়স ১৮ বছরের কম হওয়ায় শিশু আইনে তাদের বিচার করা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১০

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১১

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৩

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৪

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৫

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৬

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৭

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৮

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৯

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

২০

Design & Developed by: BD IT HOST