১২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

হেলাল উদ্দীন, বাগমারা : “টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা দেবো দল বেঁধে” এই প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে উপজেলার ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে টাইফয়েড টিকাদান কর্মসূচির আয়োজন করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী ১২ অক্টোবর ২০২৫ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।

উক্ত কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্ত। সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।

আরও পড়ুনঃ   ১০ অঞ্চলে রাতের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাফিউল্লাহ নেওয়াজ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর এমওডিসি ডাঃ শ্রী অশোক কুমার, একাডেমিক সুপারভাইজার ড.মুহাম্মদ আব্দুল মুমীত, ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর হেলথ্ ইন্সট্রাকটর জাহাঙ্গীর আলম, পরিসংখ্যানবিদ রফিকুল ইসলাম, এমটি ইপিআই আবুল কালাম আজাদ প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, উপজেলা জুড়ে প্রায় ৮০ হাজারের বেশি শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হবে। এরই মধ্যে প্রায় ৫৮ হাজার অনলাইন রেজিস্ট্রেশন পেয়েছি। এই টিকা মূলত শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য কমপ্লেক্স ও সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্রে দেয়া হবে। টাইফয়েডের যে টিকা শিশুদের দেয়া হচ্ছে এটি ভারত থেকে আমদানি করা হয়েছে। উদ্বোধনী দিনে ৪০০ শিশুকে টাইফয়েডের টিকা দেয়া হবে।

আরও পড়ুনঃ   রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সাড়ে ৭শ ওএমআর বাতিল

ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে বাগমারায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শেষে আর কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন ডাঃ সাফিউল্লাহ নেওয়াজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST