১২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

একাধিক বিক্ষোভে অচল ঢাকা, ভোগান্তি চরমে

অনলাইন ডেস্ক : রাজধানীর শাহবাগ, জাতীয় প্রেস ক্লাব ও পল্টন এলাকায় একাধিক রাজনৈতিক ও শিক্ষা সংশ্লিষ্ট বিক্ষোভ কর্মসূচির কারণে সকাল থেকেই তীব্র যানজটে স্থবির হয়ে পড়েছে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো।

পুলিশ জানায়, একাধিক সংগঠনের লাগাতার কর্মসূচি ও বিক্ষোভের কারণে রোববার (১২ অক্টোবর) সকাল থেকেই স্বাভাবিক যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে।

জাতীয় প্রেস ক্লাবের সামনে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। তারা বলেন, ‘শিক্ষা উপদেষ্টা আমাদের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা তার বাস্তবায়ন চাই।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ জোনের ট্রাফিক ইনস্পেক্টর তারিকুল আলম সুমন বলেন, ‘প্রেস ক্লাব এলাকায় শিক্ষকদের অবস্থান কর্মসূচির কারণে পল্টন, প্রেস ক্লাব ও শাহবাগে যানজট বেড়েছে।’

আরও পড়ুনঃ   জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহী জেলা প্রশাসনের কর্মসূচি

অন্যদিকে, ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও নিয়োগ না পাওয়া প্রার্থীরা শাহবাগে জড়ো হয়ে নিয়োগের দাবিতে বিক্ষোভ করেন। পুলিশ তাদের সরিয়ে দিলে তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন এবং সেখানেই বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

পুলিশ জানিয়েছে, উত্তীর্ণ প্রার্থীরা যে কোনো সময় পুনরায় শাহবাগ মোড়ে অবস্থান নিতে পারেন—এ কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের দাবিতে শিক্ষার্থীরা ‘শিক্ষা ভবন অভিমুখে লং মার্চ’ কর্মসূচি পালন করে। অন্যদিকে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই প্রস্তাবের বিরোধিতা করে সায়েন্স ল্যাব এলাকায় বিক্ষোভ করেন।

আরও পড়ুনঃ   ভবানীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ

ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক বলেন, ‘প্রায় এক ঘণ্টা বিক্ষোভ চলার পর শিক্ষার্থীরা রাস্তা থেকে সরে যায়।’

বিক্ষুব্ধ এক শিক্ষার্থী বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় গঠনের বিরোধিতা করি না, তবে সেটা আমাদের ক্যাম্পাসের বাইরে করতে হবে।’

একাধিক কর্মসূচি ও বিক্ষোভের ফলে তোপখানা রোড, হাইকোর্ট, শাহবাগ ও পল্টন এলাকায় যানবাহন চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ যাত্রী ও চালকদের এই সব এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যানবাহন বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST