১১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ট্রফি না দেওয়ায় ক্ষোভ, নাকভির চেয়ার কেড়ে নেওয়ার উদ্যোগ নিচ্ছে ভারত

অনলাইন ডেস্ক : কদিন আগেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে তারা সদ্য সমাপ্ত আসরের ট্রফি এখনও বুঝে পায়নি। এসিসির সভাপতি মহসিন নাকভি একইসঙ্গে পাকিস্তানের মন্ত্রী এবং পিসিবি সভাপতি হওয়ায় তার হাত থেকে ট্রফি না নেওয়ার ব্যাপারে একাট্টা ছিল ভারত। নাকভিও নিজের অবস্থানে অনড় থেকে ট্রফি বুঝিয়ে দেয়নি।

এরই মধ্যে ভারতীয় গণমাধ্যমে খবর, এশিয়া কাপ ফাইনালের পর দীর্ঘ দিন কেটে গেলেও ভারতীয় দলকে ট্রফি দিতে উদ্যোগী না হওয়ায় এসিসি চেয়ারম্যানকে তার পদ থেকে সরাতে উদ্যোগী হচ্ছে ভারত। তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এশিয়া কাপ ঘিরে বিতর্ক থামছে না। ভারত-পাকিস্তান দ্বন্দ্বও থামছে না। নাকভি ভারতকে ট্রফি হস্তান্তরের কোনও উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ বিসিসিআই কর্তারা। আগামী নভেম্বরে রয়েছে এসিসির বৈঠক। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেই বৈঠকে নাকভির বিরুদ্ধে সুর চড়াতে পারেন বিসিসিআই কর্তারা।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এর আগে প্রতিবেদনে জানা গিয়েছিল, এসিসি কর্তাদের নাকভি নির্দেশ দিয়ে রেখেছেন, তার অনুমতি ছাড়া ট্রফি হস্তান্তর করা যাবে না। পিসিবি চেয়ারম্যানের ঘনিষ্ঠ এক এসিসি কর্তা বলছেন, ‘ট্রফিটি দুবাইয়ে এসিসির দপ্তরে রাখা আছে। নাকভির নির্দেশ, তার অনুমতি ছাড়া ট্রফি সেখান থেকে সরানো যাবে না। কাউকে হস্তান্তরও করা যাবে না। তার অনুপস্থিতিতেও কিছু করা যাবে না।’ তিনি আরও বলেছেন, ‘নাকভির নির্দেশ, ভারতীয় দল বা বোর্ডের কোনও প্রতিনিধিকে এসিসি দফতরে গিয়ে ট্রফি নিতে হবে।’

নাকভির অনড় অবস্থানে ক্ষুব্ধ ভারতের ক্রিকেটকর্তারা। বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘‘নাকভির পরিণতি কী হয়, সেটা এখন দেখার বিষয়। বিসিসিআই একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে যে, নিজের কাছে ট্রফি রেখে দেওয়ার কোনো অধিকার নেই নাকভির। ট্রফি ভারতকে হস্তান্তর না করাটাও গ্রহণযোগ্য নয়। তা ছাড়া সরকারিভাবে এশিয়া কাপের আয়োজক ছিল ভারতই।’

আরও পড়ুনঃ   ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস

ফাইনালের দিন নাকভির ট্রফি নিয়ে চলে যাওয়াকে হাতিয়ার করে সুর চড়াতে পারেন বিসিসিআই কর্তারা। অধিকারের বাইরে গিয়ে তিনি কীভাবে ট্রফি নিজের দপ্তরে নিয়ে গেলেন, তার কৈফিয়ত চাওয়া হতে পারে। সূত্রের খবর, বিসিসিআই কর্তারা এসিসির একাধিক সদস্য দেশের সমর্থন নিশ্চিত করে বৈঠকে যাবেন। নাকভিকে সরাতে বিসিসিআই কর্তারা ঠিক কী রণকৌশল নিচ্ছেন, তা অবশ্য খোলাসা করা হয়নি। তবে আটঘাট বেঁধে যে নামছেন সেটি পরিষ্কার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১০

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১১

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৩

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৪

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৫

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৬

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৭

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৮

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৯

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

২০

Design & Developed by: BD IT HOST