২৯ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বলিউডের যে সুপারহিট সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কোয়েল

অনলাইন ডেস্ক : ৪২তম জন্মদিনে পা রাখলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। টলিউডের প্রতিষ্ঠিত এই তারকা কয়েকদিন আগেই ‘মিতিন মাসি’র ছবির অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে আহত হয়েছেন। এরপরও বিশ্রাম নেননি।

গত শুক্রবার (২৬ এপ্রিল) ‘আলাপ’-এর প্রিমিয়ারেও সেই প্লাস্টার করা হাত নিয়েই হাজির হয়েছিলেন। এসময় ভিড় থেকে বাঁচাতে মেয়ের হাত শক্ত করে ধরে রেখেছেন বাবা রঞ্জিত মল্লিক। ক্যারিয়ারজুড়েই সবসময় মেয়েকে এভাবে আগলে রেখেছেন তিনি।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুসারে, কোয়েল মল্লিকের আসল নাম কিন্তু কোয়েল নয়। অভিনেত্রীর আসল নাম রুক্মিণী। সিনেমার দুনিয়ায় পা রাখার আগে নিজের নাম বদল ফেলেন তিনি। মাত্র ২১ বছর বয়সে সুপারস্টার জিৎ-এর বিপরীতে ‘নাটের গুরু’ সিনেমা দিয়ে কোয়েলের পর্দায় অভিষেক। রঞ্জিত কন্যা হিসেবে নয়, ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন অভিনেত্রী। সেই পরিচয়েই পরিচিত করেছেন নিজেকে।

আরও পড়ুনঃ   প্রেমটা সিরিয়াস ছিল, খুব কষ্ট পেয়েছিলাম : দিতিপ্রিয়া

কোয়েলের সঙ্গে নাটের গুরু সিনেমায় কাজ করেছিলেন অভিনেতা কৌশিক ভট্টাচার্য। তার কথায়, ‘কোয়েল ভীষণ ভালো একজন সহকর্মী।’ জানা যায়, এই সিনেমায় অভিনয়ের সময় অসুস্থ ছিলেন কৌশিকের মা। সেসময় কোয়েল তাকে ভীষণভাবেই মানসিক সাপোর্ট দিয়েছেন।

কৌশিক কলেস, ‘সেসময় মায়ের কথা বলতে গিয়ে কেঁদে ফেলতাম আমি। আমার কান্না দেখে নিজেকে ধরে রাখতে পারত না কোয়েলও। প্রতিদিন শ্যুটিংয়ে আসার পর কোয়েল আমাকে জিজ্ঞেস করতেন, মা ঠিক আছেন কিনা?’

নিজের ক্যারিয়ারে দেব, যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তীদের বিপরীতে একাধিক ছবিতে অভিনয় করেছেন কোয়েল মল্লিক। রোম্যান্টিক ছবি হোক কিংবা থ্রিলার, পর্দায় সমান দাপট দেখিয়েছেন তিনি।

টলিউডের পাশাপাশি বলিউডেও বিগ বাজেটের সিনেমার অফার পেয়েছিলেন এই অভিনেত্রী। ২০০৬ সালে ‘গ্যাংস্টার’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় কঙ্গনা রানাওতের। যেই ছবির প্রথম প্রস্তাব পেয়েছিলে রঞ্জিত কন্যা। কিন্তু সেই সিনেমার অফার ফিরিয়ে দিয়েছিলেন কোয়েল। কারণ অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি ছিল তার। কোয়েল প্রস্তাব ফিরিয়ে দিতেই সেটি লুফে নেন কঙ্গনা, এরপরে আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে বলিউডের প্রথম সারির অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে।

আরও পড়ুনঃ   শাকিবের বিপরীতে ভারতীয় নায়িকা কেন, প্রশ্ন তুললেন দীপা

টলিউডে প্রায়শই এই কানাঘোষা হয়, সেদিন ‘গ্যাংস্টার’ সিনেমার প্রস্তাব ফিরিয়ে না দিলে কোয়েলও হয়তো বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতেন।

অভিনয়ের পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক কোয়েল। ব্যক্তিগত জীবনে ২০১৩ সালে সুরিন্দর ফিল্মসের মালিক নিসপাল সিং রানের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। জানা যায়, বিয়ের আগে সাত বছর প্রেম করেছেন এই জুটি। ২০২০ সালে দম্পতির সংসার আলো করে আসে প্রথম সন্তান কবীর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST