১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

হলিউডের এই জুটিগুলো কেন বিশ্বজুড়ে জনপ্রিয়

অনলাইন ডেস্ক : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জুটিদের একটি ছিল হলিউড তারকা দম্পতি বেন অ্যাফ্লেক এবং জেনিফার লোপেজ। অনেক জনপ্রিয়ও তারা। প্রথম দফার বিচ্ছেদের ১৮ বছর পর এফ্লেকের জীবনে ফিরেও এসেছিলেন জেনিফার। কিন্তু গত ২০ আগস্ট দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন কোনো আইনজীবী ছাড়াই বেন অ্যাফ্লেকের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ‘অন দ্য ফ্লোর’ গায়িকা জেনিফার লোপেজ।

এরপর থেকেই অনুরাগীদের মনে প্রশ্ন আসতে থাকে এই দুনিয়ায় প্রকৃত সুখী জুটি কারা? তবে বাস্তব জীবনে তারা কতটা সুখী সেটা যাচাই না করা গেলেও অন্তত হলিউডের কিছু জুটির ওপর মানুষের জনপ্রিয়তা ও ভালোবাসা রয়েছে; তাদের খ্যাতি রয়েছে বিশ্বের সেরা ও জনপ্রিয় জুটি হিসেবেও। এবার তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাক।

বিয়ন্সে এবং জে-জি বিশ্বের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী জুটির মধ্যে একটি। বিয়ন্সে একজন মার্কিন গায়ক ও হলিউড অভিনেত্রী এবং জে-জি একজন র‍্যাপার ও ব্যবসায়ী। সারা বিশ্বজুড়ে তাদের রয়েছে কোটি ভক্ত-অনুরাগী। ১০ বছরের বেশি সময় ধরে সংসার করছেন তারা। তাদের রয়েছে তিন সন্তান।

আরও পড়ুনঃ   নতুন সম্পর্কে জড়ালেন মধুমিতা সরকার

টম হল্যান্ড এবং জেন্ডায়া
হলিউডের অন্যতম ‘হট কাপল’ হিসেবে খ্যাত অভিনয়শিল্পী টম হল্যান্ড এবং জেন্ডায়া। হলিউডের সিনেমাগুলোতে তাদের অভিনয়ে ব্যাপক দক্ষতার পরিচিতি রয়েছে। বেশ কয়েক বছর ধরে ডেট করছেন তারা। যদিও বিষয়টি নিয়ে তাদের কেউই এখন পর্যন্ত স্পষ্ট মুখ খোলেননি।

রায়ান রেনল্ডস এবং ব্লেক লাইভলি
রায়ান রেনল্ডস এবং ব্লেক লাইভলি হলিউডের সবচেয়ে গ্ল্যামারাস জুটির মধ্যে একটি। তারা তাদের চমৎকার লুক ও হাস্যরসাত্মক প্রতিভার জন্য পরিচিত। এই জুটিই ১০ বছরেরও বেশি সময় ধরে সংসার করছেন। তাদের তিন সন্তান রয়েছে।

রিহানা এবং এএসএপি রকি
রিহানা এবং এএসএপি রকি বিশ্বের অন্যতম জনপ্রিয় জুটি। রিহানা একজন গায়ক এবং ব্যবসায়ী, আর এএসএপি রকি একজন র‍্যাপার এবং সংগীত প্রযোজক। তারা কয়েকবছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। তারা তাদের স্টাইলিশ এবং গ্ল্যামারাস জীবনযাপনের জন্য বেশ জনপ্রিয়তা পেয়েছেন। নিজেদের ক্যারিয়ারে এই তারকা জুটি অত্যন্ত সফল এবং তারা একটি শক্তিশালী সম্পর্ক বহাল রেখেছেন।

আরও পড়ুনঃ   অন্ধকার বারান্দায় রঞ্জিত আমাকে স্পর্শ করেন : শ্রীলেখা

অ্যাশটন কাচার এবং মিলা কুনিস
অ্যাশটন কাচার এবং মিলা কুনিস বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা জুটি। তারা ২০১২ সালে প্রেম শুরু করেন এবং ২০১৫ সালে বিয়ে করেন। তাদের দুটি সন্তান রয়েছে। কাচার একজন মার্কিন অভিনেতা এবং প্রযোজক, আর কুনিস একজন হলিউড অভিনেত্রী। তারা তাদের হাস্যরসাত্মক এবং সাধারণ চরিত্রের জন্য পরিচিত।

রবার্ট ডাওনি জুনিয়র এবং সুসান ডাওনি
বিশ্বের অন্যতম জনপ্রিয় হলিউড অভিনেতা রবার্ট ডাওনি জুনিয়র এবং আমেরিকান প্রযোজক সুসান ডাওনি ২০০৩ সালে “গথিকা” ছবির শুটিংয়ের সময় পরিচিত হন। এরপর ২০০৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন থেকে তারা ১৪ বছরের একটি সুস্থ সম্পর্ক উপভোগ করছেন।

তবে ডাওনি জুনিয়রের সঙ্গে বিয়েতে বসার আগে সুসান প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি মাদকাসক্তি ত্যাগ করবেন। এক পর্যায়ে তারা প্রমাণ করেন সম্পর্কে মনোযোগ থাকলে নিজের পরিবর্তন সম্ভব। অনেকেই মনে করেন সুসানের এই ভালোবাসা সম্ভবত ডাওনির জীবন এবং ক্যারিয়ারকে রক্ষা করেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১০

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১১

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১২

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

১৩

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১৪

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

১৫

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

১৬

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

১৭

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৮

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

১৯

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST