২৮ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীর তাপমাত্রা ৪২ ডিগ্রি, হিট স্ট্রোকে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিকে রোববার রাজশাহীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম দিলীপ বিশ্বাস (৩৫)। তিনি জেলার পবা উপজেলার দামকুড়া থানার কাদিপুর গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছে, দিলীপ বিশ্বাস একদম সুস্থ-স্বাভাবিক মানুষ ছিলেন। সকালে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মুহূর্তের মধ্যেই তাঁর মৃত্যু হয়। তাই তাঁরা ধারণা করছেন, বৈশাখের এই তীব্র গরমের কারণে হিট স্ট্রোক করেই তাঁর মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ   হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাসে চিকিৎসকদের ‘শাটডাউন’ স্থগিত

রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল বাশার জানিয়েছেন, খবর পেয়েই তাঁরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে মৃত দিলীপ বিশ্বাসের বাবা-মায়ের সঙ্গে কথা বলেন। তাঁরা বলেছেন, হিট স্ট্রোক করেই তাঁদের ছেলের মৃত্যু হয়েছে। পরে ময়নাতদন্ত ছাড়াই লাশের শেষকৃত্যের জন্য অনুমতি দেওয়া হয় বলে জানান তিনি।

আরও পড়ুনঃ   ‘জোড়াতালির' অস্ট্রেলিয়াকে নিয়ে সতর্ক ইংল্যান্ড

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আবদুস সালাম বলেন, রোববার সকালে রাজশাহীর তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। দুপুর ১২টায় তা বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়। বেলা ২টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর বেলা ৩টায় তা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

১০

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

১২

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১৩

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১৪

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১৫

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

২০

Design & Developed by: BD IT HOST