২২ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

‘জোড়াতালির’ অস্ট্রেলিয়াকে নিয়ে সতর্ক ইংল্যান্ড

অনলাইন ডেস্ক :  চ্যাম্পিয়ন্স ট্রফিতে পা রাখার আগেই একধিক ক্রিকেটারকে হারিয়েছে অস্ট্রেলিয়া। একাধিক ক্রিকেটার চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন। তাতে তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়ে এই বৈশ্বিক আসরে এসেছে অজিরা।

অস্ট্রেলিয়ার ছিটকে যাওয়া ক্রিকেটারের তালিকায় আছেন প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল মার্শের মতো তারকা ক্রিকেটাররা। তাছাড়া এই টুর্নামেন্টের ঠিক আগমুহূর্তে ওয়ানডে ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন মার্কাস স্টইনিস।

তুলনামূলক খর্ব শক্তির দল নিয়ে আজ নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। তবে অজিদের সহজ ভাবে নিতে নারাজ ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।

আরও পড়ুনঃ   সংবিধানের চতুর্থ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে রিট

তিনি মনে করেন অস্ট্রেলিয়া দলে স্টার্ক-কামিন্সদের শূন্যতা পূরণ করার মতো ক্রিকেটার রয়েছে। আইসিসির টুর্নামেন্ট মানেই অস্ট্রেলিয়ার সাফল্য। এর আগে তারা ২০২৩ বিশ্বকাপেরও শিরোপা জিতেছে। তাই এই দলটির বিপক্ষে কঠিন প্রতিদ্বন্দ্বিতারই প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড।

বাটলার বলেন, তারা (কামিন্স-স্টার্করা) দীর্ঘ সময় ধরে অস্ট্রেলিয়ার সাফল্যের অন্যতম স্তম্ভ, তাই স্বাভাবিকভাবেই দল তাদের অভাব অনুভব করবে। কিন্তু তাদের দলে শূন্যস্থান পূরণ করার মতো দুর্দান্ত খেলোয়াড় রয়েছে এবং অস্ট্রেলিয়া সব সময় আইসিসি টুর্নামেন্টগুলোতে দারুণ পারফরম্যান্স করে এসেছে। আমরা কঠিন প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত।’

আরও পড়ুনঃ   গণমাধ্যমকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে চায় সরকার

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে সব সময়ই বাড়তি উত্তেজনা থাকে। এবারও সেটার ব্যতিক্রম হবে না বলে ধারণা বাটলারের। ইংলিশ অধিনায়ক বলেন, ‘ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে সব সময়ই দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়। চ্যাম্পিয়নস ট্রফির মতো প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১০

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১১

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৩

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৫

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৭

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৮

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৯

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST