৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে নববধুর আত্মহত্যা, শেষ চিঠি লিখলেন ‘স্বপ্নের পুরুষের’ কাছে

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় স্বপ্নের পুরুষের কাছে শেষ চিঠি লিখে নববধু হিরা খাতুন আত্মহত্যা করেছেন। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় পদ্মার চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার সদর থানার বটতলী ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের বেল্লাল হোসেনের মেয়ের সাথে ১৪ সেপ্টেম্বর পারিবারিকভাবে চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরের শান্তি শেখের ছেলে রতন আলী শেখের বিয়ে হয়। বিয়ের পরে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন হিরা। এরপর স্বামীর বাড়িতে আসতে চাননি হিরা।

মেয়েকে বুঝিয়ে বাবা বেল্লাল হোসেন আবার স্বামীর বাড়িতে পাঠিয়ে দেন। সোমবার সন্ধ্যায় স্বামী রতন আলী বাজারে যান। এ সময় স্বপ্নের পুরুষের কাছে চিঠি লিখে নিজ ঘরের শোবার ঘরের তিরের সাথে ওড়না দিয়ে ফাঁস দেন হিরা।

আরও পড়ুনঃ   জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত, বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক: মাহফুজ আলম

এ সময় তার ননদ ছবি খাতুন বাড়িতে এসে দেখেন হিরা ঘরের তিরের সাথে ঝুলছেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ঝুলন্ত অবস্থা থেকে তাকে নামান। তার আগেই তিনি মারা যান। বিয়ের সময়ে হিরা খাতুন সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

এ সময় তার লিখা একটি চিঠি পাওয়া গেছে। সেই চিঠিতে লিখা ছিল, ‘ভাল থাকবেন। আমাকে আর হয়তো পাবেন না। আমি চেয়েছিলাম আমার স্বপ্নের পুরুষের সাথে থাকতে। কিন্তু সেটা আর সম্ভব না। আপনাদের কাছে আমার শেষ ইচ্ছা, আমি মারা যাওয়ার পর আমার কবরটা স্বপ্নের বাড়ির সামনে হবে। আমি যেই গ্যালারি ব্যবহার করি, মায়ের ফোনে ওই গ্যালারি নিরাপত্তা ফোল্ডারে অনেক সখের ছবি আছে। ওই ছবি গুলো যত্ন সহকারে রেখে দিবেন। (৭২১৬ পাস ওয়ার্ড)। আমার মরার কবরটা আমার আরাফাত ভাইয়ার কাছে দিয়ে দিবেন। ইতি, হিরা।’

আরও পড়ুনঃ   আ.লীগ কর্মীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

এ বিষয়ে বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তার মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য চেষ্টা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST