৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

১৬ বছর নির্বাচন খারাপ করার ভূমিকায় ছিল আইনশৃঙ্খলা বাহিনী: ইসি সানাউল্লাহ

স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, গত ১৬ বছরে আইনশৃঙ্খলা বাহিনী হয়তো নির্বাচনে ছিল, কিন্তু তারা কোন ভূমিকায় ছিল? তারা তো নির্বাচন খারাপ করার কাজটা করেছে অত্যন্ত শক্তিশালী অবস্থানে থেকে। এবারও হয়তো অতটা শক্তিশালী অবস্থানে থাকবে না। কিন্তু নির্বাচন ভালো করার জন্য কাজ করবে।

সোমবার (৬ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সংলাপে উঠে আসা বিভিন্ন মতামতের প্রেক্ষিতে তিনি বলেন, প্রতিটি সংসদীয় এলাকায় ইসির তত্ত্বাবধানে সব প্রার্থীকে একমঞ্চে এনে তাদের নির্বাচনি এজেন্ডা তুলে ধরার ব্যবস্থা করবো। কিছু কিছু বাহিনী একটা ট্রমার মধ্যদিয়ে গেছে। পাশাপাশি এর বাইরেও গত ১৬ বছরে সংস্কৃতির যে পরিবর্তন হয়েছে, তা তো আমরা রাতারাতি সংশোধন করতে পারি না।

আরও পড়ুনঃ   রাষ্ট্রপতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছেন: নুর

তিনি বলেন, পর্যবেক্ষকের নিবন্ধন পেতে তিনশ’র বেশি আবেদন করেছে। আগের সময়ে যারা ছিল, সবাইকে বাদ দিয়েছি। এখন মতাদর্শ থাকতেই পারে। এমন কাউকে বাছাইয়ে বাদ দেইনি। সেটা তো থাকতেই পারে। আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি। কোনো পর্যবেক্ষণ পেলে আমরা তা দেখবো। ৩০০ আবেদন থেকে বাছাই করে ৭৩টিতে এসে দাঁড়িয়েছে। এটা আরও কমবে। আবার অনেক কমিয়ে ফেললে পর্যবেক্ষণ বাধাগ্রস্ত হতে পারে।

আরও পড়ুনঃ   রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সীমানা নিয়ে তিনি বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদনে ছিল ১০ শতাংশ ভোটারের ব্যবধানে সীমানা করা। কিন্তু বাস্তবতায় আমরা সেটা করতে পারিনি। কারণ দুইশ’র মতো আসনে কাটাছেঁড়া করতে হতো। যেখানে সম্ভব সেখানে হাত দিয়েছি। আমরা ইউনিয়ন, পৌরসভা ভাঙিনি। সিটি ভেঙছি, উপজেলা তো ভেঙেছেই।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST