৫ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের প্রয়োজন ১৪৪ রান

অনলাইন ডেস্ক : প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার হোয়াইটওয়াশের মিশনেও লেটার মার্ক তুললেন নাসুম আহমেদ-শরিফুল ইসলামরা। তাদের দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই চাপে ছিল আফগানরা। তিন অঙ্ক ছোঁয়ার আগে ৮ উইকেট হারায় আফগানিস্তান। তাতে অলআউটের শঙ্কা জাগে। শেষ পর্যন্ত অলআউট না হলেও দেড়শর ছোঁয়ার আগেই থামে তাদের ইনিংস।

শারজাহতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান করেছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেছেন রাসুলি।

আরও পড়ুনঃ   শুরু হলো রাজশাহী বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজ

নতুন বলে ভালো বোলিং করেছেন শরিফুল ইসলাম। ইনিংসের তৃতীয় ওভারেই দলকে ব্রেকথ্রু এনে দেন এই বাঁহাতি পেসার। ইব্রাহিম জাদরানকে ৭ রানে ফিরিয়ে ২০ রানেই আফগানিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন শরিফুল। আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ করেছেন ১২ রান।

তিনে নেমে ভালো শুরু পেয়েছিলেন সেদিকুল্লাহ অটল। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি। ২৩ বলে ২৮ রান করা এই টপ অর্ডার ব্যাটারকে ফিরিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

এরপর ওয়াফিউল্লাহ তারাখিল, আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবিরা দ্রুতই ফিরেছেন। তাতে ৮২ রানেই ষষ্ঠ উইকেট হারায় আফগানিস্তান।

আরও পড়ুনঃ   ঝলমলিয়া মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার

দলের বিপর্যয়ে হাল ধরার চেষ্টা করেন রশিদ খান। আফগান অধিনায়ক উইকেটে এসেই শট খেলার চেষ্টা করেন। আর তাতে হিতে বিপরীত হয়েছে! এক চার ও ছক্কায় ৭ বলে ১২ রানে থেমেছেন তিনি।

শেষদিকে এক প্রান্ত আগলে রেখে খেলার চেষ্টা করেন দারউইস রাসুলি। ২৯ বলে ৩২ রান করেছেন তিনি। এ ছাড়া দশ নম্বরে ব্যাট করতে নামা মুজিবউর রহমানও দারুণ ব্যাটিং করেন। ১৮ বলে অপরাজিত ২৩ রান করেন তিনি। তার কল্যাণেই চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে আফগানিস্তান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত

নিয়ামতপুরে বাড়ির বাইরে পড়েছিল যুবকের মরদেহ, গলায় আঘাতের চিহ্ন

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

পাকিস্তানে পুলিশ স্টেশনে ধর্ষণ, ৭৮ কর্মকর্তা-সদস্যের সবাইকে অব্যাহতি

রুয়েটে এসএপি-১১.০ রোডশো অনুষ্ঠিত

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সাথে হড়গ্রাম নতুনপাড়া কবরস্থান ও ঈদগাহ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১০

রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের সাক্ষাৎ

১১

পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে নগরীতে মানববন্ধন

১২

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৬

১৩

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ ২০ আগস্ট

১৪

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৫

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

১৮

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাকাব-এর শ্রদ্ধা নিবেদন

২০

Design & Developed by: BD IT HOST