৫ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

তানোর প্রতিনিধি : ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে রোববার দুপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বণ্যাঢ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সভাপতি ও নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, সাধারণ সম্পাদক চাদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান।

আরও পড়ুনঃ   নগরীর এবেলা ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সিনিয়র সহ-সভাপতি ও কালীগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মিজানুর রহমান, তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সহ-সভাপতি ও ছাঐড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ, তানোর উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি মহিলা কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম।

তানোর উপজেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সাংগঠনিক সম্পাদক ও কোয়েলা হাট ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মজিবর রহমান, তানোর উপজেলা মাদ্রাসা শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সভাপতি সরনজাই দাখিল মাদ্রাসার সুপার, তানোর বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক সাইদুর রহমানসহ তানোর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধান শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষিকাগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   পাহাড়ের চলমান পরিস্থিতি নিয়ে যা জানাল আইএসপিআর

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই বছর ” শিক্ষকদের ক্ষমতায়ন: স্থিতিস্থাপকতা জোরদার করা, স্থায়িত্ব গড়ে তোলা ” এর উপর জোর দেওয়া হয়েছে। এই চ্যালেঞ্জিং সময়ে, শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের জন্য স্থিতিস্থাপকতা, অভিযোজন এবং উদ্ভাবনের আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হয়েছেন। উল্লেখ্য, শিক্ষকদেরকে স্মরণ করা এবং তাঁদেরকে সম্মান জানানোর জন্য ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৪ খ্রিষ্টাব্দ থেকে প্রতি বছর অক্টোবরের ৫ তারিখ বিশ্ব শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST