৫ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

নতুন পে স্কেলে দ্বিগুণ হতে পারে মূল বেতন

অনলাইন ডেস্ক : সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য এক দশক পর জাতীয় বেতন কমিশন গঠিত হয়েছে। কমিশন ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছে এবং আগামী ছয় মাসের মধ্যে নতুন স্কেলের সুপারিশ করার কথা রয়েছে।

কমিশন বর্তমানে সাধারণ নাগরিক, সরকারি চাকুরিজীবী, সরকারি প্রতিষ্ঠান (স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ) এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সমিতির কাছ থেকে বেতন কাঠামো সম্পর্কে উন্মুক্ত মতামত গ্রহণ করছে। মতামত গ্রহণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ অক্টোবর। এর পরে কমিশন বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় করবে।

নতুন কমিশনের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, ‘১০ বছর পর কমিশন গঠিত হয়েছে, এই সময়কালে মূল্যস্ফীতি অনেক বেড়েছে। তাই সংশ্লিষ্টদের চাহিদাও বেড়েছে। নতুন সুপারিশ প্রণয়নে মূল্যস্ফীতি বিবেচনায় নেওয়া হবে, যাতে মানুষ খুশি হন।’

আরও পড়ুনঃ   সংবিধান সংশোধন নয়, পুনর্লিখন ছাড়া আর কোনো উপায় নেই: ড. আলী রীয়াজ

বর্তমান ১ম থেকে ২০তম গ্রেড ভেঙে পুনর্বিন্যাস করার সম্ভাবনা রয়েছে। তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত কমিশন শেষ পর্যন্ত কোনটি সুপারিশ করবে, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

কমিশনের সদস্যরা ইঙ্গিত দিয়েছেন যে নতুন স্কেলে মূল বেতন দ্বিগুণ হতে পারে। এর ফলে ১ম গ্রেডের সর্বোচ্চ বেতন হতে পারে ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডের সর্বনিম্ন বেতন ১৬ হাজার ৫০০ টাকা। নতুন নিয়োগপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাদের বেতন শুরু হবে ৪৪ হাজার টাকা থেকে, যা বর্তমানে ২২ হাজার টাকা।

তিনি আরও জানান, বর্তমানে যে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতন ১২:১, ১০:১ বা ৮:১ অনুপাতে আলোচনা চলছে, তা কমিশনের নজরে আছে। এজন্য ২০টি গ্রেড ভেঙে গ্রেড সংখ্যা কমিয়ে বেতনের অনুপাত সামঞ্জস্য করার চিন্তাভাবনা করা হচ্ছে।

আরও পড়ুনঃ   ধর্মীয় নিষেধ, তাই ‘রংধনু’ আর্মব্যান্ড ছাড়াই মাঠে ইপসউইচ অধিনায়ক

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ইতোমধ্যে জানিয়েছেন, নতুন পে স্কেল ২০২৬ সালের শুরু (জানুয়ারি/মার্চ/এপ্রিল) থেকেই কার্যকর হতে পারে। এর জন্য চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে। তিনি বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করা হবে না।’

এদিকে সিদ্ধান্ত নিতে পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভূটানের বেতন কাঠামোও পর্যালোচনা করা হচ্ছে।

প্রসঙ্গত, বাংলাদেশে সর্বশেষ ২০১৫ সালে পে স্কেল ঘোষণা করা হয়েছিল। তৎকালীন স্কেলে সর্বোচ্চ গ্রেড-১-এর মূল বেতন ৪০ হাজার থেকে ৭৮ হাজার টাকায় বৃদ্ধি পেয়েছিল (১৯৫ শতাংশ) এবং সর্বনিম্ন বেতন ৪ হাজার থেকে ৮ হাজার ২৫০ টাকায় বৃদ্ধি পেয়েছিল (২০১ শতাংশ)।-সূত্র: ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১০

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১১

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১২

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৩

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৪

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৫

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৬

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১৭

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৮

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৯

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

২০

Design & Developed by: BD IT HOST