৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুরে হোটেলে যৌনকর্মীদের অর্থ-স্বর্ণালঙ্কার লুট করলেন দুই ভারতীয়

অনলাইন ডেস্ক : সিঙ্গাপুরে ছুটি কাটাতে গিয়ে হোটেলে যৌনকর্মীদের ডেকে এনে তাদের অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করেছেন দুই ভারতীয়। এ ঘটনায় গতকাল শুক্রবার (৩ অক্টোবর) তাদের পাঁচবছর এক মাস কারাদণ্ড ও ১২টি বেত্রাঘাতের নির্দেশ দিয়েছেন আদালত।

অরোক্ষস্বামী দাইসন এবং রাজেন্দ্রন মায়লারাসান নামে ওই দুই ভারতীয় যুবক তাদের অপরাধ স্বীকার করে নিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস।

আদালতে অভিযুক্তরা জানান, গত ২৪ এপ্রিল তারা ভারত থেকে সিঙ্গাপুরে ট্যুরিস্ট ভিসায় যান। দুইদিন পর তারা লিটল ইন্ডিয়া এলাকায় হাঁটছিলেন। তখন অজ্ঞাত এক ব্যক্তি তাদের জিজ্ঞেস করেন তারা যৌনকর্মীদের সেবা নিতে চান কি না।

এরপর ওই ব্যক্তি তাদের দুই নারী যৌনকর্মীর নম্বর দিয়ে চলে যান।

আরও পড়ুনঃ   ভয়েস অব আমেরিকা বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা আটকে দিলেন বিচারক

ওই সময় অরোক্ষস্বামী তার বন্ধু রাজেন্দ্রনকে বলেন তাদের যেহেতু অর্থ প্রয়োজন, তাই তারা যৌনকর্মীদের হোটেলে ডেকে এনে তাদের অর্থসম্পদ লুট করবেন। এতে রাজেন্দ্রন সমর্থন জানান। ওইদিন সন্ধ্যা ৬টায় এক যৌনকর্মীকে একটি হোটেলে ডেকে আনেন তারা।

এরপর রুমের ভেতর তার হাত পা বেঁধে তার স্বর্ণালঙ্কার, নগদ দুই হাজার সিঙ্গাপুরের ডলার, তার পাসপোর্ট এবং ব্যাংক কার্ড নিয়ে নেন এ দুজন।

এরপর ওইদিন রাত ১১টায় দ্বিতীয় যৌনকর্মীকে হোটেলে ডেকে আনেন তারা। তিনি হোটেলে আসার পর তার হাত বেঁধে ফেলেন তারা। ওই যৌনকর্মী যেন চিৎকার করতে না পারেন সেজন্য তার মুখে কাপড় গুজে দেন রাজেন্দ্রন। এই যৌনকর্মীর থেকে তারা ৮০০ সিঙ্গাপুর ডলার, দুটি মোবাইল ফোন, তার পাসপোর্ট লুট করেন। এছাড়া তারা ফিরে না আসা পর্যন্ত হোটেল ত্যাগ না করতে ওই যৌনকর্মীকে হুমকি দিয়ে যান।

আরও পড়ুনঃ   মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কে এগিয়ে?

পরেরদিন দ্বিতীয় যৌনকর্মী অপর এক ব্যক্তি এ ঘটনা সম্পর্কে জানান। এরপর তাদের এ ডাকাতির ঘটনা প্রকাশ পায়।

অরোক্ষস্বামী আদালতকে ডাকাতির ব্যাপারে বলেছেন, “গত বছর আমার বাবা মারা গেছেন। আমার তিন বোন আছে। যার মধ্যে একজন বিবাহিত। আমাদের কোনো অর্থ নেই। তাই আমরা ডাকাতি করেছি।”

অপরদিকে রাজেন্দ্রন বলেন, “ভারতে আমার স্ত্রী ও সন্তানরা একা থাকে। তারা অর্থকষ্টে ভুগছিল। তাই আমরা এ কাজ করেছি।”

সূত্র: স্ট্রেইট টাইমস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST