৩ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ছুটি ৭ অক্টোবর পর্যন্তই, ৮ অক্টোবর থেকে ক্লাস চলবে

অনলাইন ডেস্ক : দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে দেশের মাধ্যমিক স্কুল ও কলেজগুলোতে শিক্ষাপঞ্জি অনুযায়ী ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। এই ছুটি শুরু হয়েছে ২৮ সেপ্টেম্বর থেকে, যা চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। পরদিন ৮ অক্টোবর থেকে নিয়মিত ক্লাস ও পরীক্ষার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

তবে শিক্ষা মন্ত্রণালয়ের একটি চিঠিতে ৮ ও ৯ অক্টোবর পরীক্ষার আয়োজন না করার নির্দেশনা থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে কিছুটা বিভ্রান্তি দেখা দিয়েছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ওই নির্দেশনার ভুল ব্যাখ্যা করে ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন।

আরও পড়ুনঃ   খালেদা জিয়ার মৃত্যুতে তিন উপদেষ্টার শোকবইয়ে স্বাক্ষর

বিষয়টি নিয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার উপ-পরিচালক মো. ইউনুছ ফারুকী বলেন, ছুটি ৭ অক্টোবর পর্যন্তই থাকবে। আগামী ৮ অক্টোবর থেকে শ্রেণি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৮ ও ৯ অক্টোবর কোনো পরীক্ষা নেওয়া যাবে না।

আরও পড়ুনঃ   ধোনির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন মুস্তাফিজ

তিনি আরও বলেন, চিঠির মূল উদ্দেশ্য ছিল পরীক্ষাবিহীন দুই দিন নিশ্চিত করা, ছুটি বাড়ানো নয়। যারা ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন, তারা ভুল করেছেন।

ইউনুছ ফারুকী জানান, এ বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা স্পষ্ট। কেউ বিভ্রান্ত হলে সরাসরি মাউশিতে যোগাযোগ করে ব্যাখ্যা জেনে নিতে পারবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১১

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১২

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১৩

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৫

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৬

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৭

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

১৮

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১৯

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST