২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশের দুর্দান্ত বোলিং-ফিল্ডিংয়ে ১২৯ রানে গুটিয়ে গেল পাকিস্তান

অনলাইন ডেস্ক : উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স এবং নজরকাড়া ফিল্ডিংয়ের সামনে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ দাঁড়াতেই পারেনি। ফলে নিগার সুলতানা ও নাহিদা আক্তারদের দল মাত্র ১২৯ রানের ছোট লক্ষ্য পেয়েছে।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃহস্পতিবার (২ অক্টোবর) অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান মাত্র ৩৮ ওভারে অলআউট হয়ে যায়। বাংলাদেশের পক্ষে ছয়জন বোলারই কমপক্ষে একটি করে উইকেট শিকার করেন।

পেসার মারুফা আক্তার ম্যাচের প্রথম ওভারেই পরপর দুটি চমৎকার ডেলিভারিতে ওমাইমা সোহেল এবং দুর্দান্ত ফর্মে থাকা সিদরা আমিনকে বোল্ড করে পাকিস্তানকে জোড়া ধাক্কা দেন এবং ম্যাচের সুর বেঁধে দেন। ২০২৫ সালে ওয়ানডেতে ৮৬.৩৩ ব্যাটিং গড় নিয়ে খেলা সিদরা আমিন প্রায় সাড়ে ছয় বছর পর শূন্য রানে আউট হন এবং প্রথমবার প্রথম বলেই বিদায় নেন।

আরও পড়ুনঃ   সাংবাদিকদের নামে যত্রতত্র খুনের মামলা বন্ধে সুস্পষ্ট অবস্থান নিন, সরকারকে সম্পাদক পরিষদ

তবে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার ছিলেন লেগ স্পিনিং অলরাউন্ডার স্বর্ণা আক্তার, যিনি ৩.৩ ওভারে ৩টি মেডেনসহ মাত্র ৫ রান খরচায় পাকিস্তানের শেষ তিনটি উইকেট তুলে নেন। পেসার মারুফা এবং বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারও নিয়ন্ত্রিত বোলিং করে দুটি করে উইকেট লাভ করেন।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে বিশ্বকাপে আসা পাকিস্তানের কোনো ব্যাটারই এই ম্যাচে ত্রিশ রানের কোটা পার করতে পারেননি। মুনিবা আলি ও রামিন শামিম দ্বিতীয় উইকেটে ৪২ রানের যে জুটি গড়েন, সেটিই ইনিংসের সর্বোচ্চ জুটি হিসেবে টিকে থাকে।

আরও পড়ুনঃ   বিকালে হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

নাহিদা আক্তার মুনিবাকে (১৭) ফেরানোর মাধ্যমে এই জুটি ভাঙেন এবং এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। রামিন শামিম ২৩ রান করে ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। অন্যদিকে, বিশ্বকাপের আগে প্রস্তুতির কিছুটা ঘাটতি থাকলেও, প্রায় সাড়ে পাঁচ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা নিগার সুলতানার দল বোলিংয়ে দারুণ উজ্জীবিত পারফরম্যান্স উপহার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল।

পাকিস্তান: ৩৮.৩ ওভারে ১২৯ (মুনিবা ১৭, রামিন ২৩, ফাতিমা ২২; স্বর্ণা ৩.৩-৩-৫-৩, মারুফা ৭-০-৩১-২, নাহিদা ৮-১-১৯-২)।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST