১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে ৫৮ টি পুজা মন্ডপ পরিদর্শন করেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শরিফ উদ্দিন

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার ৫৮ টি পুজা মন্ডপ দুই দিনে পরিদর্শন করেছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রাজশাহী ১ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল (অব:) শরিফ উদ্দিন।

বুধবার বেলা ১১টায় তানোর গোল্লা পাড়া বাজার পুজা মন্ডপ থেকে শুরু করে তানোর পৌর এলাকার তালন্দ, হরিদেবপুর, সমাসপুর হয়ে কলমা ইউপি এলাকার কুজিশহর হয়ে গভীর রাত পর্যন্ত কামারগাঁ ইউপি ২৭ টি পুজা মন্ডপসহ প্রায় ৩০টিরও বেশী পুজা মন্ডপ পরিদর্শন করেন। এর আগে রোববার তিনি মুন্ডমালা পৌর এলাকা, পাঁচন্দর ইউপি, সরনজাই ইউপি, চান্দুড়িয়া ইউপি ও তালন্দ ইউপির প্রায় ২৮ টি পুজা মন্ডপ পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ   খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট স্বাভাবিক

পুজা মন্ডপ পরিদর্শন কালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময়সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এসময় তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নানসহ বিএনপি, যুবদল ছাত্রদল, সেচ্ছাসেবক দল, কৃষকদলসহ অংগ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থকরা মটরসাইকেল ও মাইক্রোর শোডাউন নিয়ে তার সাথে ছিলেন।

আরও পড়ুনঃ   আওয়ামী লীগের বিচারের দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল

এসময় প্রতিটি পুজা মন্ডপের সভাপতি সম্পাদকসহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

১০

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১১

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

১২

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

১৩

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১৪

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৫

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৮

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST