১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

চার দিন পর স্বস্তি ফিরছে খাগড়াছড়িতে

অনলাইন ডেস্ক : টানা চার দিনের অবরোধের পর স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করছে খাগড়াছড়ি। বুধবার (১ অক্টোবর) সকাল থেকে জেলা সদর ও শহরতলীতে সীমিত আকারে যানবাহন চলাচল শুরু হয়েছে। খুলতে শুরু করেছে দোকানপাটও।

জুম্ম ছাত্র-জনতা নামের একটি সংগঠন স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ তুলে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দিয়েছিল। তবে শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং প্রশাসনের ৮ দফা দাবি বাস্তবায়নের আশ্বাসের ভিত্তিতে মঙ্গলবার রাতে সংগঠনের ফেসবুক পেজে দেওয়া ঘোষণায় অবরোধ আগামী ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়।

আরও পড়ুনঃ   বিয়ে করলেন সোহেল তাজ, ছবি ভাইরাল

অবরোধ স্থগিত হলেও এখনও জনমনে আতঙ্ক রয়ে গেছে। জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা বহাল রয়েছে। খাগড়াছড়ি ও গুইমারায় সেনা টহল, বিজিবি ও পুলিশের অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা বজায় আছে।

এদিকে, সাম্প্রতিক সহিংসতার ঘটনায় খাগড়াছড়ি ও গুইমারায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. ছাবের জানিয়েছেন, ধর্ষণের ঘটনায় মেডিকেল রিপোর্ট পুলিশের মাধ্যমে আদালতে উপস্থাপন করা হবে।

আরও পড়ুনঃ   ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

উল্লেখ্য, অবরোধ চলাকালে গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতায় ৩ জন নিহত এবং অনেকে আহত হন। গুইমারার রামসু বাজারসহ একাধিক দোকানপাট, বসতবাড়ি ও অফিসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হচ্ছে। যানবাহন চলাচল শুরু হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১০

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১১

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১২

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৩

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৪

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৫

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৬

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৭

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৮

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৯

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

২০

Design & Developed by: BD IT HOST