১৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বিয়ে করলেন সোহেল তাজ, ছবি ভাইরাল

অনলাইন ডেস্ক : বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বিয়ে করছেন বলে জানা গেছে। সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে ‘আয়রন গার্ল’ হিসেবে পরিচিত শিমুর সঙ্গে বাগদান সেরেছিলেন তিনি।

সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ্যে এলো তাদের বিয়ের ফটোশুটের কিছু ছবি। ছবিগুলো প্রকাশ করেছে ওয়েডিং ফটোগ্রাফি প্রতিষ্ঠান ড্রিম ওয়েভার। প্রতিষ্ঠানটির কর্ণধার ও প্রধান ফটোগ্রাফার মো. মাকসুদুর রহমানও তার ওয়ালে ছবিগুলো শেয়ার করে জানিয়েছেন তিনিই সোহেল তাজ ও শাহনাজ পারভীন শিমুর বিয়ের ফটোশুটের কথা।

আরও পড়ুনঃ   নতুন লুকে আনুশকা, ছবি ভাইরাল

জানা গেছে, ঠাকুরগাঁওয়ের মেয়ে শিমু মা ও দুই ভাইকে নিয়ে ঢাকায় বসবাস করেন। দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করার সুবাদে সোহেল তাজের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। তারই ধারাবাহিকতায় উভয় পরিবারের সম্মতিতে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া।

ধারণা করা হচ্ছে, আজ শুক্রবার দুজনের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের সমস্তা আয়োজন ছিল রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয়। একটি ভিডিওতে মালাবদল করতে দেখা যায় সোহেল তাজ ও শিমুকে। শিমুর বিয়ের পোশাকের সঙ্গে থাকা ওড়নায় লেখা ছিল সোহেল তাজের বৌ শিমু।

আরও পড়ুনঃ   'এক বিজয় করেছো, আরেক বিজয় আসবে’ : প্রধান উপদেষ্টা

এর আগে সোহেল তাজের বাগদানের একাধিক ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, সোহেল তাজ শিমুকে নিয়ে একটি টেবিলের পাশে দাঁড়িয়ে কথা বলছেন। এ সময় কয়েকজনকে ক্যামেরা নিয়ে ব্যস্ত দেখা যায়। পরে তিনি টেবিল ঘুরে অনেকটা ফিল্মি স্টাইলে হাঁটু গেড়ে বসে হবু স্ত্রী শিমুর হাতে আংটি পরিয়ে দেন। এ সময় উপস্থিত সবাই হাততালি দিয়ে মুহূর্তটি উদ্‌যাপন করেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST