২৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নয়াদিল্লির ৩ শতাধিক স্কুলে বোমা হামলার হুমকি

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লির ৩ শতাধিক স্কুল ও একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি দিয়ে চিঠি দিয়েছে ‘টেরোরাইজার্স ১১১’ নামের একটি গোষ্ঠী। রোববার স্থানীয় সময় ভোর ৬ টা ৮ মিনিটে ৩০০ স্কুলের ইমেইল আইডিএত একযোগে পাঠানো মেইলবার্তায় দেওয়া হয়েছে এ হুমকি।

দিল্লি পুলিশ ও ফায়ার সার্ভিসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। ৩ শতাধিক স্কুলের মধ্যে নয়াদিল্লির দ্বারকা এলাকার সিআরপিএফ পাবলিক স্কুল এবং কুতুব মিনার এলাকার সর্বোদয় বিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে।

আরও পড়ুনঃ   ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

বোমার হুমকি দেওয়া মেইলবার্তায় বলা হয়েছে, “স্কুল এবং বিমানবন্দরের প্রশসানকে বলছি, আমি সন্ত্রাসী গ্রুপ টেরোরাইজার্স ১১১-এর শীর্ষ নেতা। এই অভিশপ্ত পৃথিবীতে কোনো কিছু পরিকল্পনামতো হয় না; আপনাদের স্কুল ভবনে বোমা ফিট করে রাখা হয়েছে। যদি ২৪ ঘণ্টার মধ্যে আপনারা কোনো পদক্ষেপ না নেন, তাহলে রক্তের বন্যা দেখার জন্য তৈরি থাকুন।”

নিজের সম্পর্কে ওই হুমকিদাতা বলেন, “আমাকের কারোর স্পর্শ করার ক্ষমতা নেই, আমি নিজেকে সীমার মধ্যে আটকে রাখতে পারি না, কারণ আমি অসীম। আমি মন্দের সন্তান, আমি ঘৃণার অর্থ।”

আরও পড়ুনঃ   মালয়েশিয়ায় কারখানায় আগুনে পুড়ে ২ প্রবাসী বাংলাদেশির করুণ মৃত্যু

দিল্লি পুলিশের এক মুখপাত্র এনডিটিভিকে বলেছেন, “মেইল পাঠানোর কিছুক্ষণের মধ্যে স্কুলগুলোতে পুলিশ টিম, ফায়ার সার্ভিসের কর্মী এবং পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পৌঁছে যায়। ৩ শতাধিক স্কুলের সবগুলোতে তল্লাশি চালানো হয়, কিন্তু সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।”

সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইলবার্তা আসছে। প্রায় এক সপ্তাহ আগে ডিপিএস দ্বারকা, কৃষ্ণা মডেল পাবলিক স্কুলসহ কয়েকটি স্কুলে এমন মেইল এসেছিল। তবে সে সময়ও সন্দেহজনক কিছু মেলেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST