২৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে বিস্তারিত জানাবেন সোহেল তাজ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয় বিগত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন বলে জানিয়েছেন সোহেল তাজ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে আটকে দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সোহেল তাজ।

কেন আটকে দেওয়া হয়েছে বিমানবন্দরে, এমন প্রশ্নের জবাবে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এ বিষয়গুলো আগামীকাল (রবিবার) জানা যাবে। আমি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, আগামীকাল জেনে তারপর এ বিষয়ে জানাতে পারবো।’

রোববারের পর এ বিষয়ে তিনি গণমাধ্যমে জানাবেন বলেও জানিয়েছেন।
সোহেল তাজ আরো বলেন, ‘আমি রেগুলার (নিয়মিত) যাই, গত ২০ বছরে প্রতিবার অন্তত ২/৩ বার গিয়েছি। এ বছরের জুনেও গিয়েছি। এপ্রিল মাসে গেলাম।’

আরও পড়ুনঃ   সম্পূরক শুল্ক কমিয়ে ২০ শতাংশ, সরকারকে সাধুবাদ ফখরুলের

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর রাতে কাতার এয়ারওয়েজে করে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল সোহেল তাজের। এজন্য তিনি বিমানবন্দরেও গিয়েছিলেন। কিন্তু ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।

এদিকে গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তাজউদ্দীন আহমেদের ছোট মেয়ে ও সোহেল তাজের বোন মাহজাবিন আহমদ মিমি সংবাদমাধ্যমে এ বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘সোহেল তাজের বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে।’

কবে এ ঘটনা ঘটেছে জানতে চাইলে মাহজাবিন মিমি বলেন, ‘সম্ভবত বুধবার ঘটেছে।’ তবে কেন তাকে আটকে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। শুধু বলেছেন, ‘সেটা তাদেরই জিজ্ঞাসা করুন।’

আরও পড়ুনঃ   রাজশাহী-৩ আসনে বিএনপির মিলনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

আওয়ামী লীগ সরকারের আমলে ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৮ সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করেন সোহেল তাজ।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST