২৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

জেএফএ কাপ : টাইব্রেকারে চ্যাম্পিয়ন রংপুর

অনলাইন ডেস্ক : জাপান ফুটবল এসোসিয়েশনের অর্থায়নে বাফুফে প্রতি বছর বয়স ভিত্তিক নারী ফুটবল প্রতিযোগিতা আয়োজন করে। অ-১৪ নারী ইয়ুথ ডেভলপমেন্ট প্রোগ্রাম টুর্নামেন্টে চূড়ান্ত পর্বের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর জেলা। রাজশাহীতে আজ তারা টাইব্রেকারে ঠাকুরগাওকে পরাজিত করেছে।

১৫ মিনিটে অনন্যার গোলে রংপুর লিড নেয়। ৩০ মিনিটে রুমা আক্তারের গোলে ঠাকুরগাও সমতা আনে। নির্ধারিত সময় খেলা ১-১ গোলে সমতা থাকায় টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে রংপুর ৩-২ গোলে ঠাকুরগাওকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

আরও পড়ুনঃ   অর্ণা জামানের সাথে বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

নারী ফুটবলের অন্যতম পাইপলাইন জেএফএ টুর্নামেন্ট। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের ফাইনালে বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ অনুপস্থিত ছিলেন। নয় মাস পেরিয়ে গেলেও বাফুফের নারী ফুটবল কমিটি পূর্ণাঙ্গতা পায়নি। ফলে ফেডারেশন বা কিংবা কমিটি সংশ্লিষ্ট কেউই ছিলেন না ফাইনালে।

বাফুফে কর্তারা সংবাদ সম্মেলনে মিডিয়ার কাছে প্রচারের অনুরোধ করেন। অথচ ফেডারেশনের পেশাদার স্টাফরা সাংবাদিকদের কাছে প্রচারযোগ্য তথ্য উপস্থাপনই করতে পারেন না। আজ জেএফএ কাপের ফাইনাল হয়েছে এই তথ্য সাংবাদিকদের সরাসরি দেয়নি। গ্রুপ পর্ব কিংবা সাধারণ ম্যাচগুলোর ফলাফলের মতো ফলাফলের একটি পিডিএফ ফাইল ফেডারেশনের মিডিয়া গ্রুপে দিয়েছে। যা দেখে সহজে ও দ্রুত বোঝার উপায় নেই।

আরও পড়ুনঃ   ইসিতে দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু

ফাইনালে পুরস্কার প্রদান কে করেছে এই তথ্যও দেয়নি বাফুফের মিডিয়া বিভাগ। এভাবেই দায়সারাভাবে চলে অনেক কার্যক্রম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১০

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১২

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

১৫

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

১৬

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

১৭

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৯

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরকারের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST