২৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

৩৬ ঘণ্টা পর রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল শুরু

স্টাফ রিপোর্টার : শ্রমিকদের দাবি মেনে নেওয়ার ৩৬ ঘণ্টা পর রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে বাস চলাচল শুরু হয়। এর আগে সোমবার (২২ সেপ্টম্বর) ভোর ৫টা থেকে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- বেতন বাড়ানোর দাবিতে গত ৮ ও ৯ সেপ্টেম্বর কর্মবিরতি পালন করেছিলেন শ্রমিকরা। সে সময় মালিকদের বেতন বাড়ানোর আশ্বাসে কাজে ফেরেন শ্রমিকরা। দাবি পূরণ না হওয়ায় শ্রমিকরা সোমবার (২২ সেপ্টেম্বর) কর্মবিরতির ডাক দেন। অবশেষে দাবি মেনে নেওয়ায় ৩৬ ঘণ্টা পরে বাস চলাচল শুরু হয়।

আরও পড়ুনঃ   ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন, জানাল ইসি

সোমবার ভোর থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং কক্সবাজার রুটে চলাচলকারী দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ, হানিফ কেটিসি পরিবহন চলাচল বন্ধ ছিল। এ সময়ে শুধুমাত্র চলাচল করছিল একতা ট্রান্সপোর্ট ও লোকাল বাস।

দেশ ট্রাভেলসের স্বত্বাধিকারী ও বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি বজলুর রহমান রতন বলেন, বিকেলে ৩টার দিকে ঢাকায় বৈঠক করা হয়েছে। শ্রমিকদের কথা শোনা হয়েছে। শ্রমিকরা একতা ট্রান্সপোর্টের মতো বেতন-ভাতা দাবি করেছিল; তা মানা হয়েছে। দাবি মেনে নেওয়ার পর থেকে রাজশাহী থেকে বাস চলাচল শুরু হয়েছে।

আরও পড়ুনঃ   যুক্ত হচ্ছেন আরও ৫ উপদেষ্টা, শপথ শুক্রবার

এ বিষয়ে রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, মালিকরা দাবি মেনে নিয়েছে। বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

১০

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

১১

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

১২

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৩

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

১৪

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

১৫

গোদাগাড়ী ইউনিয়নে গেটকা প্রকল্পের ষান্মাসিক লোকমোর্চা সভা অনুষ্ঠিত

১৬

ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দান বাক্সে মিলল প্রায় ১০ লক্ষ টাকা, স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১৮

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

১৯

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST