২৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ওমরাহ পালনে সুখবর দিলো সৌদি

অনলাইন ডেস্ক : যেসব মুসল্লি ওমরাহ পালন করতে চান তাদের বড় সুখবর দিয়েছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, এখন থেকে যে কোনো ভিসা নিয়ে সৌদিতে আসলেই ওমরাহ করা যাবে। অর্থাৎ শুধুমাত্র ওমরাহ ভিসার প্রয়োজন হবে না।

এ ব্যাপারে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে বলেছে, “যে কোনো ভিসা নিয়ে যে কোনো দেশ থেকে আসা ব্যক্তিরা সুন্দর ও আরামদায়কভাবে ওমরাহ পালন করতে পারবেন।”

মন্ত্রণালয় বলেছে, ফ্যামিলি, ট্রানজিট, লেবার এবং ই-ভিসাধারী সবাই কোনো বাধা ছাড়া ওমরাহ পালন করতে পারবেন। হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ ব্যাপারে বলেছে, “আপনার ভিসা যাই হোক, আপনি ওমরাহ করতে পারবেন।”

আরও পড়ুনঃ   ইসরায়েলকে ছাড়লেই কেবল যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে ইরান: খামেনি

সৌদিতে আসার পর দেশটির সরকারি ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে ওমরাহর অনুমতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যেই ওমরাহ করার অনুরোধ জানিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

নুসুক অ্যাপের মাধ্যমে বিভিন্ন সেবা নিশ্চিত করা হয়। যারমধ্যে রয়েছে বাসস্থানের ব্যবস্থা করা, ওমরাহর পরিকল্পনা সাজানো এবং মদিনায় ভ্রমণ করা।

সৌদির বাইরের মুসল্লিরা যেন নির্বিঘ্নে এবং সুন্দরভাবে ওমরাহ করতে পারেন সেজন্য সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সৌদির সরকার।

আরও পড়ুনঃ   ভারতে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

বিশেষ করে যারা আর্থিক, শারীরিক কারণে হজ করতে পারেন না; তারা যেন ওমরাহ করতে পবিত্র মক্কা ও মদিনায় উপস্থিত হতে পারেন সেজন্য এ ক্ষেত্রে বিশেষ নজর দিয়েছে সৌদি আরব। এজন্য ওমরাহ পালনের ব্যবস্থা খুবই সহজ করে দেওয়া হয়েছে।

যারমধ্যে অন্যতম হলো ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা, স্থল-জল ও আকাশপথে সৌদিতে প্রবেশের সুযোগ দেওয়া। এছাড়া নারীদের সঙ্গে পুরুষ সঙ্গী থাকার বাধ্যবাধকতাও তুলে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST