২৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিমানের ল্যান্ডিং গিয়ারে চেপে কাবুল থেকে দিল্লি চলে এলো আফগান কিশোর

অনলাইন ডেস্ক : উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে চেপে আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে নয়াদিল্লি চলে এসেছে এক আফগান কিশোর। গতকাল রোববার নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে এ ঘটনা।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার স্থানীয় সময় বেলা ১১ টা ১০ মিনিটে আফগান বিমান পরিষেবা সংস্থা কেএএম এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ কাবুল থেকে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজটি পুরোপুরি থামার পর বিমানবন্দরের এক কর্মচারী প্রথম ছেলেটিকে দেখতে পান এবং তাকে নিজেদের জিম্মায় নিয়ে আসেন।

আরও পড়ুনঃ   ভারত-পাকিস্তান উত্তেজনায় পাকিস্তানশাসিত কাশ্মীরে খাদ্য মজুদের নির্দেশ

১৩ বছর বয়সী ছেলেটি জানিয়েছে, তার বাড়ি আফগানিস্তানের কুন্দুজ শহরে। কিন্তু বর্তমানে সে কাবুলে থাকে। রোববার সকালের দিকে কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পৌঁছায় সে এবং সবার অলক্ষ্যে কেএএম এয়ারলাইন্সের আর কিউ- ৪৪০১ নম্বর ফ্লাইটের ল্যান্ডিং গিয়ারের ফাঁকা সংকীর্ণ স্থানে চড়ে বসে।

সে আরও জানিয়েছে, শুধু কৌতুহলবশেই সে ল্যান্ডিং গিয়ারে উঠে বসেছিল। এদিকে বসার কিছু ক্ষণের মধ্যেই চলতে শুরু করে বিমান। ফলে তখন আর লাফ দিয়ে নিচে নামার সাহস করতে পারেনি ছেলেটি।

আরও পড়ুনঃ   মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশিসহ ২৬ জন আটক

বিমানপথে কাবুল থেকে নয়াদিল্লির দূরত্ব ২ ঘণ্টা। এই দু’ঘণ্টা ছেলেটি ল্যান্ডিং গিয়ারেই বসে ছিল।

ছেলেটিকে অবশ্য রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কেএএম এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইটেই কাবুলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

সূত্র : এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST