২৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

কাল সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামীকাল সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রধান উপদেষ্টার কর্মসূচি অনুযায়ী, তিনি সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালকের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া, সকাল ১১টায় বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর সকাল ১১টা ৩০ মিনিটে নেদারল্যান্ডসের রাণী মহামান্য ম্যাক্সিমার সঙ্গে বৈঠক করবেন অধ্যাপক ইউনূস।

আরও পড়ুনঃ   পাকিস্তানের যেসব ক্রিকেটারদের প্রশংসায় মুশফিক

দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি ‘ফ্যাশন ফর ডেভেলপমেন্ট (এফফরডি): ১৩তম বার্ষিক অফিশিয়াল ফার্স্ট লেডিস লাঞ্চন’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন।

বিকেল ২টা ৪৫ মিনিটে তিনি নিউইয়র্কে ‘সোশ্যাল ইনোভেশন: মবিলাইজিং ফাইন্যান্সিং থ্রু সোশ্যাল ইনোভেশন’ শীর্ষক সরকারি-বেসরকারি খাতের নেতাদের বৈঠকে অংশগ্রহণ করবেন।

বিকেল ৫টায় রেকিট বেনকিজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস লিচ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।

আরও পড়ুনঃ   সাবেক সিইসি বিচারপতি আবদুর রউফ মারা গেছেন

প্রধান উপদেষ্টা সন্ধ্যে ৭টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

এর আগে, আজ বিকেল ৩টায় (নিউইয়র্ক সময়) এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে এখানে এসেছেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST