২৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পুলিশের জন্য কয়েকশ কোটি টাকায় ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে : অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক : নির্বাচনে দায়িত্ব পালনের সুবিধার্থে ইউএনডিপির মাধ্যমে কয়েকশ কোটি টাকায় পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, আজকের বৈঠকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এসেছে। সেটা হলো নির্বাচনের সময় পুলিশদেরকে ৪০ হাজার বডি ক্যামেরা দেওয়া হবে। পুলিশের এটা লাগবে। এ প্রস্তাব আমরা অনুমোদন করেছি। দ্রুত এটা আনতে হবে।

আরও পড়ুনঃ   এনসিডি কর্নার থেকে বিনামূল্যে সেবা নিচ্ছেন রাজশাহী বিভাগের লক্ষাধিক রোগী

কত টাকা খরচ হবে জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, কয়েকশ কোটি টাকা খরচ হবে। নির্দিষ্ট করে এখন বলতে পারব না। এটা আমরা সংগ্রহ করব ইউএনডিপির মাধ্যমে।

ইউএনডিপি কেন– জানতে চাইলে তিনি বলেন, আমরা টিকা আনি ইউনিসেফের মাধ্যমে। কারণ হলো টেন্ডার করে আনতে গেলে মানের বিষয় থাকে, দামের বিষয় থাকে। এজন্য ইউএনডিপি মান ও দামের নিশ্চয়তা দেবে। এতে করে আমরা কারো সঙ্গে নেগোসিয়েশন করব না।

আরও পড়ুনঃ   বিএফআইডিসি আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্ভাবনা তৈরি করতে সক্ষম : রিজওয়ানা হাসান

টাকাটা কে দেবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, বাংলাদেশ সরকারের টাকায় এই ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে। অর্থ মন্ত্রণালয় ব্যবস্থা করবে। নির্বাচন খাতের ব্যয় থেকে এটা মেটানো হবে। আমরা পুলিশকে দিচ্ছি, নির্বাচন কমিশনকে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST