২২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাবির প্রোভিসি-প্রক্টরের ওপর হামলায় ঢাবি সাদা দলের উদ্বেগ

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক মাঈনুদ্দীন, প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমানসহ প্রশাসনিক কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন সাদা দল।

সোমবার (২২ সেপ্টেম্বর) সংগঠনের আহ্বায়ক অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুস সালাম ও অধ্যাপক আবুল কালাম সরকার এক যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তারা বলেন, সাধারণ ছাত্রদের নামে একটি বিশেষ ছাত্রসংগঠনের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের যেভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে, তা দুঃখজনক ও নিন্দনীয়। সভ্য সমাজে এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুনঃ   ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস

তারা উল্লেখ করেন, প্রক্টর মাহবুবুর রহমানের ঘড়ি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শিবিরের গুপ্ত কর্মীরা প্রোভিসি, রেজিস্ট্রার ও প্রক্টরকে অবরুদ্ধ করে রাখে বলেও অভিযোগ রয়েছে। এসব ঘটনায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশের জন্য হুমকিস্বরূপ।

ঢাবি সাদা দলের নেতারা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের অধিকার রয়েছে, তবে তা হতে হবে শান্তিপূর্ণ ও আইনি পথে। সহিংসতা, অবরুদ্ধকরণ বা ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার অবিলম্বে স্বাধীন, নিরপেক্ষ ও সক্রিয় তদন্ত করতে হবে। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে যে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না। শান্তি ও আইনের শাসন বজায় রাখতে সব পক্ষকেই সচেতন হতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১০

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১১

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১২

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৩

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৪

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৫

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৬

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১৭

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৮

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৯

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

২০

Design & Developed by: BD IT HOST