২৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বাউবি গাজীপুর ক্যাম্পাসে ইনোভেশন (শোকেসিং) ২০২৪ কর্মশালা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এপিএ ইনোভেশন টিমের উদ্যোগে ও আইকিউএসি’র সহযোগিতায় এক উদ্ভাবনী প্রদর্শনী (শোকেসিং) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বাউবি’র পুরাতন কনফারেন্স হলে বিভিন্ন স্কুল, বিভাগ ও আঞ্চলিক কেন্দ্রসহ মোট ২০টি স্টল শোকেসিং এ অংশগ্রহণ করে।

এদিন সকালে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার উদ্ভাবনী প্রদর্শনী (শোকেসিং) এর উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. শফিকুল আলমসহ বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও ইনোভেশন টিমের সদস্যবৃন্দ। পরে সকলকে নিয়ে উপাচার্য প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন।

বিচারক হিসেবে শোকেসিং মূল্যয়নে অংশ নেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশনস ডিভিশনের পরিচালক ড. মো. ফকরুল ইসলাম, এটুআই এর পলিসি এনালিস্ট মো. আফজাল হোসেন সারওয়ার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সিনিয়র সহকারী পরিচালক দ্বিজেন্দ্র চন্দ্র দাস।

আরও পড়ুনঃ   রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু রোববার, র‍্যাগিং করলে কঠোর ব্যবস্থা

পরে, উপাচার্য প্রদর্শনীতে অংশগ্রহণকারী স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজিকে (প্রথম), স্কুল অব বিজনেসকে (দ্বিতীয়) এবং যৌথভাবে ওপেন স্কুল ও যশোর আঞ্চলিক কেন্দ্র (তৃতীয়) কে বিজয়ী হিসেবে নাম ঘোষণা করে পুরস্কার ও সনদ প্রদান করেন।

এসময় উপাচার্য বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গুণগত শিক্ষার মানোন্নয়নে উদ্ভাবনী পরিকল্পনা খুবই জরুরি। নতুন কর্মপরিধি, সেবা, সহজীকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা আজকের প্রদর্শনীর বিশেষত্ব। ভবিষ্যতে শিক্ষার্থীদের মাঝে এমন একটি উদ্ভাবনী প্রদর্শনী করার পরিকল্পনা আছে আমাদের।

ইনোভেশন টিমের সভাপতি ও বাউবি ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল বলেন, ইনোভেশন ছাড়া কোন প্রতিষ্ঠান এগিয়ে যেতে পারে না। নতুন নতুন সৃষ্টিকর্ম প্রতিষ্ঠানের গতি বাড়ায়। এই প্রদর্শনীর মাধ্যমে বাউবিতে নতুন একটা ধারা তৈরি হবে এটা আমার বিশ্বাস।

আরও পড়ুনঃ   বাঘায় ব্র্যাকের অগ্নি প্রকল্পের সার্ভিস ম্যাপিং শেয়ারিং মিটিং

বেলা ১২টার পর সকলের জন্য প্রদর্শনী উন্মুক্ত করা হয়। নতুন নতুন উদ্ভাবনী চিন্তা, কার্যক্রমের ধারণা ও পরিকল্পনা আগত সকলের মাঝে কর্মকাণ্ড সহজীকরণে সম্ভাবনার দুয়ার উন্মোচন করে। দীর্ঘ দিনের জটিল, শ্রমসাধ্য, দীর্ঘসূত্রীতা থেকে বেরিয়ে এসে প্রযুক্তি, স্বল্প সময়, কম খরচের মাধ্যমে কিভাবে ঘরে বসে বাউবির স্টেকহোল্ডারগণ সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবেন মূলত এটাই এ শোকিংসয়ের লক্ষ্য।

সবশেষে, বিচারকদের লাল সবুজে বিশেষ উত্তরীও পরিয়ে দেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। অনুষ্ঠান সঞ্চালনা করে ইনোভেশন টিমের সদস্য সঙ্গীতা মোরশেদ।

উক্ত কর্মশালায় রাজশাহী আঞ্চলিক কেন্দ্র থেকে আঞ্চলিক পরিচালক মোহা: আবু বাককার ও প্রশাসনিক কর্মকর্তা মো: আরিফুল ইসলাম অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

১০

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১১

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১২

গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক : তথ্যমন্ত্রী

১৩

জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদারের আহ্বান জানালো বাংলাদেশ

১৪

১৫

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

১৬

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

১৭

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৯

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST