১৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘায় এক ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ টাকা চাঁদা নেয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

মোহা: আসলাম আলী, স্টাফ রিপোর্টার বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার এক কিটনাশক ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ টাকা চাঁদা নেওয়া অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম এর বিরুদ্ধে। এছাড়াও ভুক্তভোগী ওই ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে তার বক্তব্য নিতে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি প্রথম আলোর রাজশাহীর চীফরির্পোটার আবুল কালাম আজাদ এর ভাই তোমার মত সাংবাদিককে গোনার সময় আমার নাই বলে সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজসহ ভয়ভীতি প্রদর্শন করে বলেন, ‘চাঁদা নিয়েছি, তোমার কাছ থেকেও নেবো’। ভুক্তভোগী মো. রবিউল হাসান একই এলাকার ব্যবসায়ী। তিনি অভিযোগ করে বলেন, আদালতের নির্দেশে পূর্বের একটি জের মামলা আপস-মীমাংসা হওয়ার পরও বিবাদী মো. রেজাউল করিম পূর্ব শত্রুতার জেরে তার কাছ থেকে পুনরায় তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি বলেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রেজাউল করিম একাধিকবার তাকে প্রাণনাশের হুমকি দেন, যার অডিও প্রমাণ তার মোবাইলে সংরক্ষিত রয়েছে। হুমকি দিয়ে তিনি ইতোমধ্যে তার কাছ থেকে এক লাখ টাকা ব্যাংকের মাধ্যমে আদায় করেছেন। এছাড়া ও দুই লাখ টাকা ক্যাশ নিয়েছেন বলে জানান ভুক্তভোগী।

আরও পড়ুনঃ   বাগমারায় বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত

তিনি আরও বলেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে রেজাউল করিম ও তার অনুসারীরা বাউসা ইউনিয়নে চাঁদাবাজি, দখলবাজি, বাড়িঘর ভাঙচুরসহ নানা অপরাধে জড়িত পড়েছে। একবার তাকে গ্রেপ্তার করে মুচলেকায় ছেড়ে দেওয়া হলেও সে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে বেপরোয়া হয়ে উঠেছেন।

ভুক্তভোগী মো. রবিউল হাসান বলেন, ‘আমার কাছ থেকে ৩ লাখ টাকা চাঁদা নিয়েছে। আমার দেওয়া চেক থেকে আখের মেম্বারের মাধ্যমে ১ লাখ টাকা উঠিয়েছেন তিনি। বাকি দুইলাখ নগদে নিয়েছেন। এখন তারা আরও টাকার দাবি করছেন। কিন্তু আমার কাছে আর কোনো টাকা নেই যে, আমি তাকে দিবো। আজ প্রায় ১৫ দিন ধরে আমি গৃহবন্দি, বের হতে পারছি না। ওই নেতা আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন।’

আরও পড়ুনঃ   ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির মায়ের জানাজা অনুষ্ঠিত

এবিষয়ে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বলেন, ‘আমি চাঁদা নিয়েছি, প্রয়োজনে আপনার কাছ থেকেও নেবো বলে হুমকি দেন এই নেতা। একইসঙ্গে তিনি প্রতিবেদকের আর্থিক অবস্থা, পড়াশোনা এবং ব্যক্তিগত বিষয় নিয়েও কটূক্তি করেন।

এবিষয়টি বাউসা বিএনপির সভাপতি রেজাউল করিমকে মুঠোফোনে বারবার চেষ্টা করে তার ফোনটি রিসিভ হয় নাই। ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আশরাফ আলী মলিন এর সাথে যোগাযোগ করা হলে এবিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না। যেহেতু এখন জেনেছি, এ বিষয়ে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST