১৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচনে অভিনব পদ্ধতিতে প্রচারণা প্রার্থীদের

রাবি প্রতিনিধি : আকাশে হালকা মেঘ, গুমট আবহাওয়া। এমন এক সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে হঠাৎ ভেসে এলো জনপ্রিয় গান- ‘আতর গোলাপ শুয়া চন্দন, সাজাইলাম ফুল-বিছানা, অভাগীর বাসরে বন্ধু কেন আইলানা’। কিছুটা এগিয়ে দেখা গেল, গান গাইছেন কাজী শফিউল কালাম ও তার বন্ধুরা। পরিচিত নাম ‘কেএসকে হৃদয়’। তিনি রাকসু নির্বাচনে স্বতন্ত্রভাবে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রার্থী। গানের সুরে ও তালে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করে চাইছেন ভোট।

শুধু হৃদয়ই নয়, অভিনব সাজে প্রচারণা চালাতে দেখা গেছে ছাত্রশিবির মনোনীত প্যানেলের সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী জাহিদ হাসান জোহাকেও। লুঙ্গি, গেঞ্জি, কাঁধে গামছা ও মাথায় মাথাল পরে তিনি হাজির হয়েছেন পরিবহন মার্কেটে। তিনি সুর করে বলছেন, ‘নানা রাকসু নির্বাচনে এই কথা রাইখো মনে, জোহা ভাই পাঁচ নম্বর ব্যালটে, সাংস্কৃতিক সম্পাদক পদে, জিতাইয়ো বিপুল ভোটে।’ নির্বাচনী প্রচারে নতুনত্ব আনতেই এমন কৌশল বেছে নিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ   সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ পুনর্বিবেচনার সুযোগ আছে : আইন উপদেষ্টা

এদিকে ছাত্রদল মনোনীত প্যানেলের এজিএস প্রার্থী জাহীন বিশ্বাস এষা ব্যালট নম্বর ৫-এর সঙ্গে মিল রেখে বানিয়েছেন একটি বিশাল ‘পাঁচ আঙুল’ আকৃতির প্রচারপত্র। মোটা কাগজে তৈরি এই হাতে প্রতিটি আঙুলে লেখা আছে তার পাঁচটি প্রতিশ্রুতি। এটি দিয়ে তিনি শিক্ষার্থীদের কাছে সহজেই তার বার্তা পৌঁছে দিতে পারছেন।

মিডিয়া ও প্রকাশনা বিষয়ক সহকারী সম্পাদক পদে প্রার্থী মুনান হাওলাদারও প্রচারে এনেছেন সৃজনশীলতা। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষার্থী তার প্রচারপত্র সাজিয়েছেন একটি দৈনিক পত্রিকার ন্যায়। প্রচারপত্রের শিরোনাম করেছেন ‘দৈনিক রাকসু’, যেখানে নিউজলেটার স্টাইলে তুলে ধরা হয়েছে তার পরিচিতি, কাজের অভিজ্ঞতা ও পরিকল্পনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রার্থীদের প্রচারণায় দেখা গেছে অভিনবতা। একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন মুখে কাপড় বেঁধে ডাকাতের মতো এগিয়ে যাচ্ছেন। কিন্তু এগিয়ে গিয়ে তারা পকেট থেকে বের করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী হাবিব হিমেলের প্রচারপত্র। হাবিবুর রহমান ওরফে হাবিব হিমেল এই অভিনব ভিডিও দিয়ে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।

আরও পড়ুনঃ   Stay Informed with the Latest Updates on Politics, Sports, and Global Affairs

বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট, আমতলা, বিজ্ঞান ভবন, চারুকলা ও টুকিটাকিসহ ক্যাম্পাসের ব্যস্ত এলাকায় প্রার্থীরা এসব ব্যতিক্রমধর্মী পদ্ধতিতে প্রচারণা চালাচ্ছেন। কেউ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, কেউ শোনছেন শিক্ষার্থীদের মতামত, আবার কেউ তুলে ধরছেন তাদের অতীত কর্মকাণ্ড।

শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন সব প্রার্থী ও ভোটার। মনে হচ্ছে ঈদের মতো আনন্দ ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসজুড়ে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন সেবা বলেন, ‘আমাদের মনে শঙ্কা ছিল, রাকসু নির্বাচন হবে না। কিন্তু সব শঙ্কা দূর করে এবার নির্বাচন হচ্ছে- এতেই আমি আনন্দিত। মনে হচ্ছে ঈদের মতো কিছু একটা আসছে। আমি ভোট দেব- এই ভাবনায়ও ভালো লাগছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST