১৬ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচন চায় শিক্ষার্থীরা, চলতি মাসেই তফসিল দাবি

অনলাইন ডেস্ক : ৩২ বছর পর অবশেষে খুলে দেওয়া হয়েছে ঢাকা কলেজ ছাত্র সংসদের (ঢাকসু) কার্যালয়। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কলেজ কর্তৃপক্ষ ভবনের তালা খুলে দেয়। এতে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।

কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, ঢাকা কলেজের বর্ণাঢ্য ইতিহাস ও ঐতিহ্যের ধারক এই ছাত্র সংসদ ভবনটি ১৯৯০ সালে প্রতিষ্ঠা করা হয়। তবে ১৯৯৪ সালের পর থেকে কার্যালয়টি তালাবদ্ধ ছিল। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।

সরেজমিনে দেখা গেছে, কার্যালয়ের ভেতরে ধুলোবালি, পুরোনো কাগজের স্তূপ এবং এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চেয়ার-টেবিল।

ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রোমান জাবির বলেন, আমার জন্মের আগে থেকেই এ ভবনে তালা ঝুলছে। এর ভেতরের অবস্থা দেখে বোঝা যায় না যে এটি কোনো ছাত্র সংসদের কার্যালয়। আমরা চাই, এই মাসের মধ্যে প্রশাসন ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের একটি রোডম্যাপ প্রকাশ করুক।

আরও পড়ুনঃ   ছাত্র-জনতার বিপ্লবকে দমন করতে জামায়াত নিষিদ্ধের ইস্যু ব্যবহার করেছিল আওয়ামী লীগ: ড. আসিফ নজরুল

কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস জানান, ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হবে। এই কমিটি চলতি সপ্তাহের মধ্যে ছাত্র সংসদের গঠনতন্ত্র প্রকাশ করবে এবং রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বসে তা সংস্কারের কাজ শুরু করবে।

ইতিহাস থেকে জানা যায়, ১৯৩২-৩৩ মেয়াদে ঢাকা কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন নুরুল হুদা। সে সময় জিএস ছিল সর্বোচ্চ পদ। পরে সহ-সভাপতি বা ভিপি সর্বোচ্চ পদ হিসেবে যুক্ত হয়। পঞ্চাশের দশকে ৮টি, ষাটের দশকে ৭টি, সত্তরের দশকে ৩টি, আশির দশকে একটি এবং নব্বই দশকে চারটি ছাত্র সংসদ গঠিত হয়। সর্বশেষ ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল ১৯৯৩ সালে, যেখানে জাতীয়তাবাদী ছাত্রদলের হারুন-জাবেদ প্যানেল জয়ী হয়েছিল।

এদিকে, আগামী ১০ কার্যদিবসের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য শিক্ষার্থীরা আবেদনপত্র ও স্বাক্ষরলিপি কলেজ অধ্যক্ষের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার কাছে পাঠিয়েছেন। কলেজ প্রশাসন জানিয়েছে, এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

আরও পড়ুনঃ   স্কুলে ভর্তির সুযোগ পেল ৩ লাখ শিক্ষার্থী, বেসরকারিতে শূন্য আসন ৮ লাখ

অন্যদিকে, আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে তফসিল ঘোষণা না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। তারা জানিয়েছে, তাদের দাবি পূরণ না হলে আগামী ২২ সেপ্টেম্বর থেকে কলেজ প্রশাসনিক ভবনের সামনে চার ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করবে।

এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষার্থী রোমান জাবির বলেন, ঢাকা কলেজ এই উপমহাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। এখানকার ছাত্রসমাজ বরাবরই গণতান্ত্রিক আন্দোলন ও অধিকার আদায়ের ইতিহাসে অগ্রণী ভূমিকা রেখেছে। বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হলেও ঢাকা কলেজ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, ছাত্র সংসদ শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্ব বিকাশের প্রধান প্ল্যাটফর্ম। আমাদের চব্বিশের গণঅভ্যুত্থানের বিজয়কে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে ছাত্র সংসদের নিয়মিত কার্যক্রম অত্যন্ত জরুরি। এরপরও যদি প্রশাসন নির্বাচন না দেয়, তাহলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

১

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৩

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৪

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৫

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৬

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৭

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৮

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৯

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১০

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১১

অবৈধ যান, ঝরছে প্রাণ

১২

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৩

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৪

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৫

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৭

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৮

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৯

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

২০

Design & Developed by: BD IT HOST