১৪ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

অল্পের জন্য বড় বিপদ থেকে বাঁচলেন চমক

অনলাইন ডেস্ক : অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গেলেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী, গ্রহণ করেন সেই সম্মাননাও। এরপরই ঘটে অপ্রত্যাশিত এক ঘটনা।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, সোনালি কাজের শাড়ি ও নজরকাড়া সাজে হাজির হয়েছিলেন চমক। হাতে অ্যাওয়ার্ড নিয়ে মঞ্চ থেকে নামার সময় হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলেন তিনি। ঠিক সেই মুহূর্তে পাশের একজন এগিয়ে এসে তাকে সামলে দেন; ফলে মেঝেতে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পান অভিনেত্রী।

আরও পড়ুনঃ   আমিশা প্যাটেলকে নিয়ে চটলেন ইমরান হাশমি

ঘটনার পর চমককে কিছুটা ভীত অবস্থায় দেখা গেলেও দ্রুত নিজেকে সামলে নেন তিনি। ভিডিওতে স্পষ্ট হয়, তার শাড়ির আঁচলের ওপর একজন দাঁড়িয়ে ছিলেন, যা খেয়াল না করায় এই দুর্ঘটনা ঘটে।

ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনরা নানা প্রতিক্রিয়া জানান। বিশেষ করে চমকের আঁচলের ওপর দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তির ওপর ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

উল্লেখ্য, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক; ভক্তদের কাছে অন্যতম সুন্দরী অভিনেত্রীদের একজন। নিজের রূপ ও অভিনয়দক্ষতা দিয়ে সহজেই মন কেড়েছেন দর্শকের; তৈরি করে নিয়েছেন অসংখ্য ভক্ত-অনুসারী।

আরও পড়ুনঃ   অপমানের বিষয়ে মুখ খুললেন মনীষা

কাজ নিয়ে বর্তমানে খুব একটা আলোচনায় না থাকলেও ভক্তদের নজরে ঠিকই থাকেন চমক। প্রায়ই সামাজিক মাধ্যমে নিজেকে তুলে ধরেন, সে থেকেই ভক্তরা তাকে পেয়ে যান।

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পা রাখেন চমক। এরপর ২০২০ সালে তিনি অভিনয় শুরু করেন। তাঁর উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলোর মধ্যে রয়েছে—‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’ ইত্যাদি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST