১৪ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে মহাসড়কে কাভার্ড ভ্যান আটকিয়ে ১০ লাখ টাকার মালামাল লুট

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নাটোরের বড়াইগ্রামের আগ্রাণ এলাকায় মধ্যরাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা থেকে নাটোরগামী নুরজাহান ট্রান্সপোর্ট এজেন্সির কাভার্ডভ্যান আটকিয়ে চালক ও সহকারীকে অস্ত্রের মুখে জিম্মি করে বাটারফ্লাই কোম্পানীর টিভি, ফ্রিজ, এসি, ওভেন নিয়ে যায়। এতে আনুমানিক ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে বলে জানায় এজেন্সি কর্তৃপক্ষ। এ ঘটনায় চালক মিজান শেখ বাদী হয়ে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী চালক মিজান শেখ জানায়, সে নুরজাহান ট্রান্সপোর্ট এজেন্সির কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট ১৫৮৫৫০) এর চালক। তার বাড়ি নড়াইল সদর উপজেলার বরাশুলা গ্রামে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে সে ও তার সহকারী ওয়াসিম হোসেন গাজীপুরের জয়দেবপুর ও ময়মনসিংহের ভালুকা ডিপো থেকে বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের মালামাল (টিভি, ফ্রিজ, এসি, ওভেন, ওয়াশিং মেশিন) নিয়ে নাটোরের উদ্দেশ্যে রওনা দেয়। ভোর ৪টার দিকে বড়াইগ্রাম থানার মোড় অতিক্রম করার পর আগ্রাণ এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা ৫-৭ জন দুর্বৃত্ত একটি ড্রাম ট্রাক দিয়ে কাভার্ডভ্যানটির গতিরোধের চেষ্টা করে। নিরাপত্তার কথা চিন্তা করে একটি লোকাল রাস্তা দিয়ে কাভার্ডভ্যানটি ঢুকিয়ে দিলে কিছুক্ষণ পর একটি ছোট পিকআপ ভ্যান কাভার্ডভ্যানের সামনে গিয়ে দাঁড়ায়। পরে অস্ত্রের মুখে জিম্মি করে কাভার্ডভ্যানের পেছনের দরজার তালা ভেঙে ভেতরে থাকা মালামাল লুট করে ডাকাতদের সাথে থাকা পিকআপ ভ্যানে উঠিয়ে নিয়ে চলে যায়।

আরও পড়ুনঃ   পাবনায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

এ বিষয়ে ভ্যানচালক মিজান শেখ আরও বলেন, ঘটনার পর কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে দুপুরে থানায় অভিযোগ দায়ের করেছি।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার হোসেন জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি পরিকল্পিত দুর্বৃত্তায়ন নাকি প্রকৃতই ডাকাতির ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

১১

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

১২

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

১৩

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১৪

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১৫

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৭

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৮

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST