১৭ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

পাবনায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে হেলাল প্রামাণিক (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের সোহাগবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেন।

নিহত হেলাল প্রামাণিক সোহাগবাড়ী গ্রামের মৃত মোহাম্মদ আলী প্রামাণিকের ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন। আহতরা হলেন, আব্দুল ওয়াহেদ প্রামাণিক, বাবলু প্রামাণিক ও আবু মাজন প্রামাণিক। তারা নিহত হেলাল উদ্দিনের ভাই।

নিহতের প্রতিবেশী ও স্থানীয় শিক্ষক আব্দুল গফুর জানান, তিন মাস আগে একই গ্রামের গুদু প্রামাণিকের ছেলে সাইদুল ইসলামের কাছ থেকে জমি কেনেন আজাদ হোসেনের ছেলে খলিল হোসেন ও এলবাজ প্রামাণিকের ছেলে জিয়া প্রামাণিক। কিন্তু সাইদুল ইসলাম সেই জমি রেজিস্ট্রি করে দিতে টালবাহানা করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। থানায় উভয় পক্ষকে নিয়ে সালিস বৈঠকও হয়েছিল।

আরও পড়ুনঃ   রাজশাহী উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম : ভূমিমন্ত্রী মিনু

শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে কথা-কাটাকাটির জেরে খলিল হোসেনকে মারধর করেন সাইদুল ইসলাম ও তাঁর চাচাতো ভাই জামাত আলী। এ ঘটনা দেখে নিহত হেলাল প্রামাণিকের ভাই ওয়াহেদ প্রামাণিক সাইদুলকে বলেন ঝামেলা মিটিয়ে ফেলতে। পরে সাইদুল তাঁর দুই ভাই নুর হোসেন, শাহ আলম, চাচাতো ভাই জামাত আলীসহ তাঁদের সহযোগীরা আব্দুল ওয়াহেদ প্রামাণিকের বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। বাজারে থাকা তিন ভাই হেলাল, বাবলু ও আবু মাজন জানতে পেরে ওয়াহেদসহ নুর হোসেনের বাড়িতে গিয়ে হামলা চালানোর চেষ্টা করেন।

আরও পড়ুনঃ   শ্রমিকদের মহাসড়ক অবরোধ-গাড়িতে আগুন, কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা

কিন্তু সাইদুল, নূর হোসেন, শাহ আলমসহ অন্যরা তাঁদের চার ভাইকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তাঁরা গুরুতর আহত হন। পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলাল উদ্দিন প্রামাণিককে মৃত ঘোষণা করেন। বাকি তিন ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাটমোহর থানার ওসি সেলিম রেজা বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে একজন নিহত ও কয়েকজন আহতের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST