১৪ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সীমানা পরিবর্তনের প্রতিবাদে কাফনের কাপড় গায়ে জড়িয়ে ভাঙ্গায় অবরোধ

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে কাফনের কাপড় পড়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।

রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে পূর্ব ঘোষিত টানা তিন দিন সকাল-সন্ধ্যা সড়ক ও রেল অবরোধ কর্মসূচি সফল করতে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ বাসস্ট্যান্ডে এলাকার সড়কে নেমে আসে অবরোধকারীরা।

ভাঙ্গায় আবারও মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় জনতা। ছবি : প্রতিনিধি

আজ সকাল ৭টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের সোয়াদী বাস স্ট্যান্ড এলাকা ও হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ কর্মসূচি শুরু হয়। এদিকে সকাল ৮টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাস স্ট্যান্ড, হামিরদী বাস স্ট্যান্ড, মাধবপুর বাস স্ট্যান্ড এবং ভাঙ্গা উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবরোধ কর্মসূচি শুরু হয়।

ভাঙ্গায় আবারও মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় জনতা। ছবি : প্রতিনিধি

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার দিকে অবরোধকারীরা ব্যানার নিয়ে এবং কাফনের কাপড় পড়ে সড়কের ওপরে শুয়ে পড়েন। বাকিরা রাস্তায় আড়াআড়িভাবে অবরোধ করে দাঁড়িয়ে আছে।

আরও পড়ুনঃ   Can Cash-Strapped Barcelona Afford to Keep Messi?

ভাঙ্গা রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার রনি ব্যাপারী বলেন, ঢাকাগামী নকশি কাঁথা ট্রেনটি ভাঙ্গা রেলস্টেশনের অদূরে অবরোধকারীরা আটকে দিয়েছে। অপরদিকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি সবুজ সংকেত না পাওয়ায় ভাঙ্গা জংশন স্টেশনে থেমে আছে।

প্রস্তাবিত ভাঙ্গা রেলওয়ে স্টেশনের উপ-পরিদর্শক সাফুর আহমেদ বলেন, ভাঙ্গা ফরিদপুর রেলপথের হামিরদী ও ভাঙ্গা-খুলনা রেলপথে কৈডুবি এলাকায় সড়কে গাছ ফেলে রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল রাজশাহী কলেজ

ফরিদপুরের-৪ সংসদীয় আসনের অধীন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ সংসদীয় আসনে জুড়ে দেওয়ার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন গত ৪ সেপ্টেম্বর। এর প্রতিবাদে গত ৫ সেপ্টেম্বর জনতা প্রথম রাস্তায় নেমে ঢাকা খুলনা ও ঢাকা মহাসড়ক অবরোধ করে।

গত শনিবার বিকেলে নতুন করে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন আলগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকী। ইউনিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে টানা তিন দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকাল-সন্ধ্যা সড়ক ও রেল অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। অন্যান্য কর্মসূচির মধ্যে নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচিও রয়েছে। তবে শেষ পর্যন্ত তাদের দাবি মানা না হলে সব রাজনৈতিক দল মিলে নির্বাচন বর্জনের ঘোষণা দেবে বলে ওই সংবাদ সম্মেলনে জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST