১২ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল রাজশাহী কলেজ

স্টাফ রিপোর্টার : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশসেরা বিদ্যাপীঠ রাজশাহী কলেজ ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ২১৫ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১২টায় কলেজের অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “রাজশাহী কলেজ শুধু একজন শিক্ষার্থী নয়, একজন ভালো মানুষ তৈরির কারিগর। তোমরা ন্যায়ের পথে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা। এই সংবর্ধনা যেন তোমাদের ভবিষ্যতের অনুপ্রেরণার উৎস হয়ে থাকে।”

আরও পড়ুনঃ   বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

এ সময় অধ্যক্ষ ২০২৫ সালের পরীক্ষার্থীদের জন্য এই অর্জনকে অনুকরণীয় আদর্শ হিসেবে উল্লেখ করেন এবং জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনা করেন।

চান্সপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, রাজশাহী কলেজ তাদের স্বপ্নের পথচলায় সবচেয়ে বড় শক্তি ছিল। অনেকেই আবেগঘন কণ্ঠে বলেন, “এই কৃতিত্ব কেবল আমাদের নয়—আমাদের পরিবার, শিক্ষক ও কলেজের সম্মিলিত প্রচেষ্টার ফল।”

চান্সপ্রাপ্ত শিক্ষার্থী এ.কে.এম. আসাদ-উজ-জামান বলেন, “কলেজ আমাদের যে ভিত্তি তৈরি করে দিয়েছে, সেটাই আজকের এই সাফল্যের পেছনে মূল শক্তি।”

আরও পড়ুনঃ   ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীকে মারধর, ৮ গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩১

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন, অনুষ্ঠান কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. শাহ মোঃ মাহবুব আলম, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শিখা সরকারসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।

দিনব্যাপী এই সংবর্ধনা অনুষ্ঠানের শেষ পর্বে কৃতী শিক্ষার্থীরা পরিবেশন করেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, কবিতা ও নৃত্য। পুরো আয়োজন জুড়েই ছিল গর্ব, প্রেরণা ও ভালোবাসার এক অপূর্ব সম্মিলন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST