১১ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সাব্বির-নাসিরকে রেখে রাজশাহী-রংপুরের দল ঘোষণা

অনলাইন ডেস্ক : আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। আর এই টুর্নামেন্টের জন্য আজ (বৃহস্পতিবার) দল ঘোষণা করেছে রাজশাহী ও রংপুর বিভাগ। অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশ্রণে শক্তিশালী দল গড়েছে এই দুই বিভাগ।

আসন্ন এনসিএল টি-টোয়েন্টিতে রাজশাহী বিভাগের অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া তার দলে আছেন সাব্বির রহমান, নাহিদ রানা ও তাইজুল ইসলামদের মতো তারকা ক্রিকেটাররা। এশিয়া কাপের স্কোয়াডে থাকা তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়রাও আছেন স্ট্যান্ডবাই তালিকায়।

অন্যদিকে, রংপুরের অধিনায়কত্বে আছেন গত আসরের শিরোপাজয়ী আকবর আলী। তার দলে আছেন অভিজ্ঞ ক্রিকেটার নাসির হোসেন। এ ছাড়া মুকিদুল ইসলাম মুগ্ধ, আব্দুল্লাহ আল মামুন ও মুশফিক হাসানরা রয়েছেন রংপুরের স্কোয়াডে। দলটির স্ট্যান্ডবাই তালিকায় আছেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। এ ছাড়া রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম স্ট্যান্ডবাই তালিকায় আছেন।

আরও পড়ুনঃ   আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপিত উপলক্ষে নারীদের সাইকেল র‌্যালি

রাজশাহী বিভাগের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, সাব্বির রহমান রোমান, মেহেরব হোসেন অহিন, প্রীতম কুমার, শাখির হোসেন শুভ্র, গোলাম কিবরিয়া শাকিল, ওয়াসি সিদ্দিকী, তাইজুল ইসলাম, নিহাদুজ্জামান, মোহর শেখ অন্তর, আসাদুজ্জামান পায়েল, শফিকুল ইসলাম, নাহিদ রানা।

আরও পড়ুনঃ   চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বপ্ন পূরণ হলেই ৩০ কোটি টাকা পাবেন শান্তরা

স্ট্যান্ডবাই ক্রিকেটার : রহিম আহমেদ, সুজন হাওলাদার, নাঈম ইসলাম, মিজানুর রহমান, তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়।

রংপুর বিভাগের স্কোয়াড
অনিক সরকার, মিম মোসাদ্দেক, তানবীর হায়দার খান, আকবর আলী, আব্দুল্লাহ আল মামুন, নাসির হোসেন, নাঈম ইসলাম, জাহিদ জাভেদ, মুশফিক হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আব্দুল গাফফার সাকলাইন, আবু হাসিম, এনামুল হক এনাম, আলাউদ্দিন বাবু, রাফিউজ্জামান রাফি।

স্ট্যান্ডবাই ক্রিকেটার : লিওন ইসলাম, আরিফ রেজা, ইকবাল হোসেন, নজরুল ইসলাম মুন্না, রবিউল হক, লিটন দাস, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST