১৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘায় শিবিরের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষা-২৫ এর এপ্লাস প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইসলামি একাডেমি উচ্চ বিদ্যালয় ও কৃষি কলেজ হলরুমে ২শত এপ্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।শিবির এর বাঘা উপজেলা শাখা এর সভাপতি আব্দুল জাব্বার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (বিসিএসআইআর, ঢাকা), উত্তরা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (অ্যাডজান্ট) ড.মো. শাহিনুজ্জামান, বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওঃ জিন্নাত আলী, উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল মামুন নুহু, রাজশাহী জেলা পূর্ব সাবেক শিবির সভাপতি রুবেল আলী, রাজশাহী মহানগর শাখার অফিস সম্পাদক ডা. সাখাওয়াত হোসাইন,রাজশাহী জেলা পূর্ব শিবির সাবেক সেক্রেটারি আব্দুর রব, জেলা অফিস সম্পাদক আব্দুল মোমিন, জেলা প্রকাশনা সম্পাদক ফায়সাল আহমেদ, উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ রাকিবুল ইসলামসহ বাঘা উপজেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৫

অনুষ্ঠানে বক্তারা “শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হওয়া পরামর্শ দেন। এ+ প্রাপ্ত শিক্ষার্থীরা নিজেদেরকে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে বলে আমারা প্রত্যাশা করি। বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ তোমরাই আগামীদিন নেতৃত্ব দেবে, তাই তাদেরকে সঠিক পথের অনুসরণ করার কোন বিকল্প নেই। পরে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, শিক্ষা উপকরণসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।

আরও পড়ুনঃ   জেলা যুবলীগের উদ্যোগে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এসময় শিক্ষার্থীরা অনুভূতি ব্যক্ত করে বলেন, আজকের এ সম্মাননা আমাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা যোগাবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাঘা উপজেলা শাখার সভাপতি তারিকুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST